শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম
ইউক্রেনের
আরও একটি শহরের পূর্ণ
দখল গেল রাশিয়ার হাতে।
দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দনেতস্কের লিমান শহরটি রুশ সেনারা দখল
করেছে বলে স্বীকার করেছেন
দনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো।
শুক্রবার
এক বিবৃতিতে কিরিলেনকো বলেন, ‘লিমানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে রুশ
সেনারা।’
তিনি
আরও জানান, দনেতস্কের দুই শহর সেভেরোদনেতস্ক
ও
পার্শ্ববর্তী লাইসিচেনস্কেও ইউক্রেনের সেনাদরে সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ
সেনাদের।
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ দনেতস্ক
ও লুহানস্ককে একত্রে ডনবাস বলা হয়। এই
দু’টি অঞ্চলে আগে
থেকেই শক্তিশালী ছিল ইউক্রেনের রুশ
বিচ্ছিন্নতাবাদীরা।
রাশিয়া
বেশ পরিকল্পিতভাবে সেনা অভিযান পরিচালনা
করছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্টের
উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ বিবিসিকে বলেন, ‘আমরা লিমান শহরের
নিয়ন্ত্রণ হারিয়েছি। এতে বোঝা যাচ্ছে,
রাশিয়ার সেনাবাহিনীর অভিযানসংক্রান্ত ব্যবস্থাপনা ও কৌশলগত দক্ষতা
বৃদ্ধি পেয়েছে।’
পশ্চিমা
দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে
দ্বন্দ্বের জেরে গত ২৪
ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন পুতিন। তার
দু’দিন আগে দনেতস্ক
ও লুহানস্ককে পৃথক রাষ্ট্র হিসেবে
স্বীকৃতি দেন তিনি।
বর্তমানে
এই দুই অঞ্চলকে ইউক্রেন
থেকে বিচ্ছিন্ন করতে সর্বাত্মক লড়াইয়ে
নেমেছে রুশ সেনারা। যুদ্ধে
হাজার হাজার সেনাসদস্য ও কর্মকর্তার মৃত্যু
হলেও পিছু হটার কোনো
লক্ষণ দেখা যাচ্ছে না
রুশ সেনাদের মধ্যে।
ইতোমধ্যে
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর খেরসন, উত্তরপূর্বাঞ্চলীয়
উপকূলীয় শহর মারিউপোল এবং
দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার দখল নিয়েছে রুশ
বাহিনী। সর্বশেষ লিমানের নিয়ন্ত্রণও চলে গেল তাদের
হাতে।
যুক্তরাজ্যের
প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি
মন্তব্য করেছেন, ধীর গতিতে হলেও
নিজ লক্ষ্যের দিকে সফলভাবে এগোচ্ছেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি রাশিয়ার অভিযান
দীর্ঘায়িত হয়, তহালে ডনবাস
অঞ্চল জনশূন্য হয়ে পড়বে।
ইউক্রেনের
স্লোভিয়ানস্ক শহরে যাওয়ার পথে
লিমান শহরের অবস্থান। স্লোভিয়ানস্কের দখল নেওয়া দনবাস
অঞ্চলে রাশিয়ার মূল লক্ষ্যগুলোর একটি।
এ ছাড়া রেল যোগাযোগের
জন্য লিমান শহরটি গুরুত্বর্পূণ। বেশ আগে থেকেই
এর দখল নেওয়ার চেষ্টা
করছিল রুশ বিচ্ছিন্নতাবাদীরা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত