শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৫০ এএম
ভারতের
উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদ, রাজধানী দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহলের পর এবার আজমীরের
বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতীর
দরগা! মুসলিমদের কাছে পবিত্র এই
স্থানটিও নাকি একসময় হিন্দু
মন্দির ছিল। এমনটিই দাবি
করেছে ভারতের রাজস্থান রাজ্যের এক হিন্দু সংগঠন।
এমনকি
ওই সংগঠনটি খাজা মঈনুদ্দিন চিশতীর
দরগায় খননকার্য চালানোর
দাবিও জানিয়েছে। শুক্রবার (২৭ মে) এক
প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড এবং ওয়ান ইন্ডিয়া।
প্রতিবেদনে
বলা হয়েছে, আজমীরের বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতীর
দরগাকে হিন্দু শিব মন্দির বলে
দাবি করা রাজস্থানের ওই
সংগঠনের নাম মহারানা প্রতাপ
সেনা। হিন্দুত্ববাদী এই সংগঠনের দাবি,
মঈনুদ্দিন চিশতীর দরগার দেওয়ালে তারা বিভিন্ন হিন্দু
সংস্কৃতির প্রতীক দেখতে পেয়েছেন। এমনকি দরগার দেওয়াল ও জানালায় নাকি
স্বস্তিক চিহ্নও দেখা গেছে।
মহারানা
প্রতাপ সেনা নামের ওই
সংগঠনটির নেতা রাজ্যবর্ধন সিং
পারমারের দাবি, ‘খাজা মঈনুদ্দিন চিশতীর
দরগা আসলে প্রাচীন মন্দির।
দেওয়াল ও জানালায় স্বস্তিক-সহ হিন্দু ধর্মের
বহু প্রতীক আমরা দেখেছি। আমরা
চাই পুরাতত্ত্ব বিভাগ ওই দরগায় গিয়ে
সার্ভে করুক।’
যদিও
খাজা মঈনুদ্দিন চিশতী দরগা কর্তৃপক্ষ এই
দাবি প্রত্যাখ্যান করেছে। তারা পরিষ্কার করেই
জানিয়েছে যে, খাজার দরগার
কোথাও কোনো স্বস্তিক চিহ্ন
নেই। সুফি সাধক মঈনুদ্দিন
চিশতীর এই দরগা আজমীরে
প্রায় ৮৫০ বছর ধরে
স্বমহিমায় বিরাজ করছে। শুধু মুসলিমরাই নন,
দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরাও এসে
এই দরগায় প্রার্থনা করেন। সাম্প্রদায়িক উসকানি দেওয়ার উদ্দেশেই এই ধরনের বিভ্রান্তি
ছড়ানো হচ্ছে।
অন্যদিকে
দরগার খাদিমদের সংগঠন আঞ্জুমান সাইয়্যাদ জাদগানের প্রধান মঈন চিশতী জানিয়েছেন,
দরগায় কোথাও কোনো স্বস্তিক চিহ্ন
নেই, এটি আমরা দায়িত্ব
নিয়ে বলতে পারি। সাড়ে
আটশো বছর এই দরগা
এখানে দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত
এই ধরনের কোনো প্রশ্ন কেউ
তোলেনি। আজ ভারতে এমন
এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা
আগে কোনোদিন দেখা যায়নি।
তিনি
বলেন, খাজা মঈনুদ্দিন চিশতীর
দরগায় প্রার্থনা করা কোটি কোটি
মানুষের ধর্মীয় তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠলে তাদের অনুভূতিতে
আঘাত লাগে। সরকারকে এই ধরনের বিষয়ে
প্রতিক্রিয়া জানানোরও আহ্বান জানান মঈন চিশতী।
এছাড়া
খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাকে হিন্দু মন্দির হিসেবে দাবি করাকে সাম্প্রদায়িক
সম্প্রীতি নষ্ট করার চেষ্টা
বলে অভিহিত করেছেন দরগার সচিব ওয়াহিদ হোসাইন
চিশতী।
ভারতীয়
সংবাদমাধ্যম বলছে, অযোধ্যার রামমন্দির নিয়ে ভারতের সুপ্রিম
কোর্টের রায়ের পর থেকেই দেশটির
বিভিন্ন প্রান্তে হিন্দুত্ববাদীরা যেন অতিউৎসাহী হয়ে
উঠেছেন।
জ্ঞানবাপী
মসজিদ, কুতুব মিনার, তাজমহলের মতো ইসলামিক স্থাপনা
হিন্দু নিদর্শন বলে দাবি করা
হচ্ছে। এবার খাজা মইনুদ্দিন
চিশতীর দরগাও সেই তালিকায় যোগ
হলো।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত