‘চালক ঘুমিয়ে পড়লে বাস চলে যায় রাস্তার পাশে’

bcv24 ডেস্ক    ০৬:২৫ পিএম, ২০২২-০৫-২৯    97

‘চালক ঘুমিয়ে পড়লে বাস চলে যায় রাস্তার পাশে’

যমুনা পরিবহনের যাত্রীবাহী বাসের চালক ঘুমিয়ে পড়ে নিয়ন্ত্রণ হারালে বাসটি বরিশালের উজিরপুরে আজ রোববার ভোরে দুর্ঘটনায় পড়ে। এতে ১১ জনের প্রাণহানি হয়েছে। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। একাধিক ব্যক্তির ভাষ্য, বাসের চালক ঘুমিয়ে পড়লে বাস রাস্তার পাশে চলে গিয়ে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বাসের যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলের আইয়ুব আলী হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে ঘুমন্ত চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি তখন সড়কের পূর্ব পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খায়। বাস দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলে ফরিদপুরের নগরকান্দার সুতার বাড়ি গ্রামের সেন্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জের সুন্দরকাঠি গ্রামের রমজান আলী (৩৮) ও উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মাধব শীল (৪৬), ঝালকাঠি সদরের নয়ড়ী গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন (৯), পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর ভেচকি গ্রামের নজরুল ইসলাম আকন (৩৬) ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী তাজনেহার (২৩) এবং বরগুনার বেতাগী উপজেলার কাজিরবাদ গ্রামের হালিম মিয়া (২৫) নিহত হন। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত