নির্বাচনের সময় ঘোষণা পাকিস্তানে, মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

bcv24 ডেস্ক    ১২:৪১ এএম, ২০২২-০৫-৩০    97


নির্বাচনের সময় ঘোষণা পাকিস্তানে, মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা

পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে। তার আগ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে কোনো আলাপ-আলোচনা বা বোঝাপড়ায় যাবে না দেশটির বর্তমান ক্ষমতাসীন জোট সরকার।

পাশাপাশি, পূর্ব অনুমতি ছাড়া রাজধানী ইসলাবাদে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ আইন করে নিষিদ্ধ করছে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকার। বিষয়ে ইসলামাবাদে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে রোববার বৈঠকও হয়েছে।

রোববার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরবর্তী নির্বাচনের সময় ঘোষণা করেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। সংবাদ সম্মেলনে ইমরানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সঙ্গে আমরা আর কোনো আলোচনায় যেতে চাই না; যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন, তাই বলছিমনযোগ দিয়ে শুনুন এবং লিখে রাখুনআগামী পার্লামেন্টারি নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে।

গত ২৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে এক দলীয় সমাবেশে আগামী নির্বাচনের তারিখ ঘোষণার জন্য দিনের আল্টিমেটাম দিয়েছিলেন পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক- ইনসাফ পাকিস্তানের (টিআইপি) চেয়ারম্যান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি গত এপ্রিলের প্রথম দিকে পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।

বর্তমান ক্ষমতাসীন জোট সরকারকে আল্টিমেটাম দিয়ে ইমরান খান বলেছিলেন, পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে দিন পর পুরো জাতিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করবেন তিনি।

রোববার ইমরানের সেই আল্টিমেটামেরই জবাব দিলেন মরিয়ম, পাশাপাশি বর্তমান বিরোধী নেতার সঙ্গে আলোচনায় না যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

যখন আমরা আপনার সঙ্গে অর্থনীতি, কোভিড মহামারি, জঙ্গি তৎপরতা জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে চাইতাম, তখন আপনি বলতেনআমাদেরকে কোনো এনআরও (ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স, অধ্যাদেশে রাজনীতিকদের সঙ্গে মানবিক ব্যবহারের বিষয়ে বলা হয়েছে) দেওয়া হবে না। এবার আমি বলছিআপনাকেও আমরা কোনো এনআরও দেবো না।

রাজধানী ইসলামাবাদে রাজনৈতিক সমাবেশ মিছিল স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। রোববার দেশটির বর্তমান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি রাজধানীতে মিছিল-সমাবেশ করতে চায়, তাহলে অবশ্যই সেই দলকে পুলিশের অনুমতি নিতে হবে এবং অবশ্যই পুলিশ ওপর হামলা থেকে বিরত থাকা রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষয়ক্ষতি না করার প্রতিশ্রুতি দিতে হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা দেশকে দুর্বৃত্তদের হাতে জিম্মি হতে দিতে পারি না, অন্যদিকেআইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সদস্যদের ওপর হামলাও কোনোভাবেই কাম্য নয়। মূলত রাজধানীকে দাঙ্গামুক্ত রাখতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত