অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর যত রেকর্ড

bcv24 ডেস্ক    ০৫:৫৮ পিএম, ২০১৯-০৪-২৮    537


অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর যত রেকর্ড

বাংলাদেশসহ বিশ্বব্যাপী এখন চলছে অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত  ‘অ্যাভেঞ্জার্স :এন্ডগেম’ সিনেমাটি। এটি মুক্তি পেয়েছে ২৬শে এপ্রিল। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের এই সিনেমাটি এখন মাতাচ্ছে সারা দুনিয়ার সিরেমাপ্রেমিদের হৃদয়। ইতিমধ্যেই এটি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী ১৬৯ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। এখন পর্যন্ত ৬০৮টি স্ক্রিনে ৯৩ মিলিয়ন ডলার আয় করে আইম্যাক্সেও নতুন রেকর্ড সৃষ্টি করেছে এই সিনেমা। এ ছাড়া মুক্তির আগেও টিকিট বিক্রির ক্ষেত্রে এটি  নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সিনেমাটি দেখতে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২.৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ।

এর আগে বুক মাই শো-র পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রতি সেকেন্ডে ১৮টি টিকিট বিক্রি হচ্ছে। ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ ভেঙেছে ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এর টিকিট বিক্রির রেকর্ড। বাংলাদেশে ছবিটি মুক্তির আগে দেখা গেছে, টিকিটের জন্য সিনেমা হলে দর্শকদের উপচেপড়া ভিড়। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ঝড় তুলেছে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। 

ভারতের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ আগেই জানিয়েছিলেন, বিশ্বব্যাপী বক্স অফিসে সুনামি বইয়ে দেবে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। তার পূর্বানুমানই সত্য হয়েছে। মুক্তির দিনে শুধু সর্বোচ্চ আয়ই করেনি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট ওপেনার ‘থাগস অব হিন্দোস্তান’কেও টপকে গেছে ছবিটি। টুইটারে তারান আদর্শ জানিয়েছেন, মুক্তির দিনে ভারতের বক্স অফিসে এ ছবির নেট আয় ৫৩ কোটি ১০ লাখ রুপি।

এদিকে চীনের বক্স অফিসে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ আয় করেছে ১০৭.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা একদিনের আয়ে চীনের বক্স অফিসে সর্বোচ্চ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশের বক্স অফিসেও তুফান ছোটাচ্ছে এ ছবি। চলতি বছরের বহুল প্রতীক্ষিত তারকাবহুল এ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি, ব্রি লারসন, ক্রিস  হেমসওর্থ, ক্রিস ইভানস, মার্ক রাফালো, জেরেমি রেনার ও স্কারলেট জোহানসন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২২ নম্বর ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। ছবিতে রয়েছে হাল্ক, থোনস গমোরা, ক্যাপ্টেন আমেরিকাসহ হাজারো চরিত্র। যারা ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ দেখেছিলেন তাদের মধ্যে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ নিয়ে আগ্রহ আকাশছোঁয়া। উল্লেখ্য, এটিই অ্যাভেঞ্জার্সের শেষ সিরিজ। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত