শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৬ এএম
রাজধানীর আদাবর থানাধীন জাপান গার্ডেন সিটির ১৬ তলা থেকে পড়ে জাইনা হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রাপ্তি ঢাবির হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন।
তার গ্রামের বাড়ি নোয়াখালী সদরে। বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামান।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, ওই ছাত্রী বিকেল ৫টার দিকে বৃষ্টি হচ্ছিল, এ সময় জাপান গার্ডেন সিটির ১৬ তলার ছাদে হাঁটাহাঁটি করেন। এক পর্যায়ে অন্যদের অগোচরে তিনি ১৬তলা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে নিহত প্রাপ্তি নিজে লাফ দিয়ে পড়েছেন নাকি অন্য কোনোভাবে পড়ে গেছেন তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি শাহিদুজ্জামান বলেন, ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছি। ’ নিহত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজের ভাতিজি বলে জানিয়েছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত