১১০০ কোটি টাকা গচ্চা দিয়ে ‘শিক্ষা নিয়েছে’ বিমান

bcv24 ডেস্ক    ১১:৩৯ পিএম, ২০২২-০৬-০১    75


১১০০ কোটি টাকা গচ্চা দিয়ে ‘শিক্ষা নিয়েছে’ বিমান

মিসরের ইজিপ্ট এয়ার থেকে উড়োজাহাজ ভাড়ায় দুর্নীতির অভিযোগ তদন্তে আজ বুধবার বিমানের বলাকা ভবনে গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের বলেন, উড়োজাহাজ ইজারার এ ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়েছে বিমান। দুদকের তদন্ত নির্বিঘ্ন করতে বিমানের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

২০১৪ সালের ১১ মার্চ মিসরের ইজিপ্ট এয়ার থেকে ভাড়া দুটি উড়োজাহাজ ইজারা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দুটি উড়োজাহাজই ত্রুটিপূর্ণ হওয়ায় বিমানের লোকসান হয় বলে গণমাধ্যমে খবর বের হয়।

দুদকের তদন্ত দল বলাকা ভবনে অবস্থানকালে আজ বুধবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিমান।

সভায় অনুসন্ধান দলকে স্বাগত জানিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি সংসদীয় কমিটিতে ছিল। তারা সেটি দুদকে পাঠিয়েছে। তার পরিপ্রেক্ষিতে দুদকের দল এসেছে। আমরা তাদের স্বাগত জানাই।’

আবু সালেহ বলেন, দুদক যাতে নির্বিঘ্নে তাদের কাজ শেষ করতে পারে, সে জন্য বিমানের লোকজন কাজ করছে। সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সভায় উপস্থিত বিমানের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং) এয়ার কমোডর মো. মাহবুব জাহান খান বলেন, ‘আজ দুদকের দুই সদস্যের একটি দল এসেছে। আমাদের সব তথ্য সংরক্ষিত আছে। আমি ২০১৮ সালে যোগ দিয়েছি। এর আগে আরও কয়েকবার তদন্ত হয়েছে। মিসরের দুটি বিমান ভিয়েতনামে আছে। সেখান থেকে ঠিক করে এগুলো ফেরত দেওয়ার কথা। এই জটিলতার মধ্যে আমরা কাজ শুরু করেছি।’

এ দুটি উড়োজাহাজ ইজারা নিয়ে সরকারের ১ হাজার ১০০ কোটি টাকা ক্ষতির বিষয়ে জানতে চাইলে মাহবুব জাহান খান বলেন, বিমান এখান থেকে শিক্ষা নিয়েছে। এটা সবচেয়ে বড় কথা। এ ঘটনার পর বিমানের একটি লিজ গাইডলাইন (ইজারা নীতিমালা) করা হয়েছে। ভবিষ্যতে উড়োজাহাজ ইজারা নেওয়ার ক্ষেত্রে কতগুলো সভা হবে, বোর্ডে কতবার উপস্থাপন করতে হবে, তা ঠিক করা হয়েছে।

২০১৪ সালের ১১ মার্চ মিসরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং (৭৭৭-২০০) উড়োজাহাজ ভাড়া নেওয়ার চুক্তি করে বিমান। দুটি উড়োজাহাজ থেকে বিমানের আয় হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি টাকা। আর এগুলোর পেছনে ব্যয় হয় ৩ হাজার ৪৯০ কোটি টাকা। এতে সাত বছরে বিমানকে ১ হাজার ১৬১ কোটি টাকা লোকসান গুনতে হয়।

উড়োজাহাজ দুটি ইজারা নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের তলব করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত