২৫ দেশে ছড়াল মাঙ্কিপক্স

bcv24 ডেস্ক    ১১:৪১ পিএম, ২০২২-০৬-০১    78


২৫ দেশে ছড়াল মাঙ্কিপক্স

বিশ্বের ২৫টি দেশে মাঙ্কিপক্স রোগটি ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত শনাক্ত ও সন্দেহভাজন মিলিয়ে ৩০০ জনের বেশি রোগী পাওয়া গেছে। শনাক্তের বেশির ভাগই ইউরোপ অঞ্চলের। মাঙ্কিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর একটি স্থানীয় রোগ। এই রোগ এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। তাই রোগটি নিয়ে উদ্বেগ বাড়ছে। খবর রয়টার্সের।

আফ্রিকায় প্রায়ই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। কিন্তু আফ্রিকার বাইরে গত মার্চে ইউরোপে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। মাঙ্কিপক্স রোগীর মারাত্মক অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি কম। বেশির ভাগ রোগী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সেরে ওঠেন। আক্রান্ত প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়াতে পারে মাঙ্কিপক্স। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যেও ছড়ায় এই ভাইরাস, তবে তা বিরল।

মাঙ্কিপক্স গুটিবসন্তের সঙ্গে সম্পর্কিত। এর প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে আছে উচ্চমাত্রায় জ্বর, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া ও গুটিবসন্তের মতো র‌্যাশ। মাঙ্কিপক্স মোকাবিলায় সুনির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত হয়নি, তবে গুটিবসন্ত রোধে যে টিকা ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো মাঙ্কিপক্স প্রতিরোধে প্রায় ৮৫ শতাংশ কার্যকর বলে গবেষণায় উঠে এসেছে।

বর্তমানে মাঙ্কিপক্স বেশি ছড়িয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ গতকাল বুধবার সেখানে আরও ১৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে মোট মাঙ্কিপক্স শনাক্ত রোগীর সংখ্যা ১১৯। কর্তৃপক্ষ বলছে, শনাক্ত হওয়া প্রত্যেক রোগীর ক্ষেত্রে মৃদু সংক্রমণ দেখা গেছে। আক্রান্ত ব্যক্তিদের সবাই পুরুষ এবং তাঁদের বয়স ৪০ বছরের নিচে। আফ্রিকার বাইরে মাঙ্কিপক্স অধিক শনাক্ত হওয়া দেশের তালিকায় আরও রয়েছে স্পেন ও যুক্তরাজ্য। গত সোমবার স্পেনে নতুন করে ১২ জনের দেহে এই রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগী ১৩২ জন।

মাঙ্কিপক্স শনাক্ত হওয়া দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত