শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম
ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য প্রায় পূরণ করে এনেছে রাশিয়া। এমন অবস্থায়ই যুদ্ধকবলিত দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানালেন, তাঁর দেশের ‘প্রায় ২০ শতাংশ’ শত্রুপক্ষের দখলে চলে গেছে।
শুক্রবার ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ শততম দিন পূর্ণ হচ্ছে। এর মধ্যেই ইউক্রেনের দনবাস হিসেবে পরিচিত পূর্বাঞ্চলের বৃহত্তম শহর সেভেরোদোনেস্কের প্রায় ৮০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
এ কথা নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর। আর খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট
জেলেনস্কি জানিয়েছেন, দেশটির প্রায় পাঁচ ভাগের এক ভাগ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
লুক্সেমবার্গের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি জানান, ইউক্রেনের এক লাখ ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা এখন মস্কোর নিয়ন্ত্রণে। বর্তমানে রণাঙ্গন এক হাজার কিলোমিটারের বেশি পর্যন্ত ছড়িয়েছে বলেও জানান তিনি।
শরণার্থীর সংখ্যা তুলে ধরে জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি ২০ লাখ ইউক্রেনীয় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তাদের মধ্যে ৫০ লাখ লোক বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। দেশ ছেড়ে যাওয়া মানুষের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানান তিনি।
জাতিসংঘের হিসাবে, যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেন ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৬৮ লাখ।
সেভেরোদোনেস্ক পরিস্থিতি
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভালেরি জালুজনি এক বিবৃতিতে বলেন, ‘লুহানস্কের মধ্যে সেভেরোদোনেস্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে শত্রুপক্ষ আমাদের ইউনিটকে স্থানচ্যুত করার চেষ্টা চালাচ্ছে। ’
লুহানস্কের মেয়র সেরগি গাইদে টেলিগ্রাম বার্তায় জানান, সেভেরোদোনেস্কে পথে পথে যুদ্ধ চলছে। ‘শেষ মুহূর্ত পর্যন্ত’ ইউক্রেনীয় সেনারা লড়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
শহরটির যুদ্ধ পরিস্থিতি তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানায়, সেভেরোদোনেস্কে রয়েছে ইউরোপের বৃহত্তম রাসায়নিক কারখানা। সেটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। কারখানার একটি প্রশাসনিক ভবনে ও একটি গুদামে এরই মধ্যে গোলা ছোড়া হয়েছে। সূত্র: এএফপি, রয়টার্স, বিবিসি
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত