চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু ১৫ জুন

bcv24 ডেস্ক    ১০:২১ পিএম, ২০২২-০৬-০৩    77

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু ১৫ জুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৫ জুন। সবগুলো ফ্লাইট চালাবে বাংলাদেশ বিমান এবং বিলাসবহুল বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদি এয়ারলাইন ও ফ্লাই নাস ফ্লাইট পরিচালনা করলেও চট্টগ্রাম থেকে ওই দুটি বিদেশি বিমান সংস্থার ফ্লাইট থাকছে না।

জানতে চাইলে বিমান বাংলাদেশ চট্টগ্রাম বিমানবন্দর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সলিম উল্লাহ  বলেন, ‘১৫ জুন থেকে আমাদের হজ ফ্লাইট শুরু হবে, চলবে ২ জুলাই পর্যন্ত।

১১টি ফ্লাইটের মধ্যে চট্টগ্রাম-মদিনা ২টি এবং চট্টগ্রাম-জেদ্দা ৯টি ফ্লাইট। এই ১১টি ফ্লাইট ছাড়াও বাংলাদেশ বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও যাত্রী পরিবহন করা হবে।

তিনি বলেন, সাড়ে ৫ হাজারের মতো হজ যাত্রী আমরা চট্টগ্রাম থেকে পরিবহনের আশা করছি। ১১টি ডেডিকেটেড বা নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট ছাড়াও প্রতি সপ্তাহে ৪টি শিডিউল বা নিয়মিত ফ্লাইটে হজ যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান।

উল্লেখ্য, সৌদি আরবের ঘোষণা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার হজ যাত্রী হজ করতে যাবেন। মোট যাত্রীর অর্ধেক যাবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাই নাস বিমান সংস্থায়। বাকি অর্ধেক বাংলাদেশ বিমানে। এরমধ্যে চট্টগ্রাম থেকে ৫৫০০ জন হজ করতে যাবেন।

জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শাহ আলম  বলেন, আমরা আশা করছি চট্টগ্রাম থেকে এবার নির্বিঘ্নভাবে ফ্লাইটে হজযাত্রীরা যেতে পারবেন। চট্টগ্রামের যাত্রীরা চট্টগ্রাম বিমানবন্দর থেকেই সরাসরি সৌদি আরব যাবেন আবার সরাসরি চট্টগ্রামেই ফিরবেন। ফলে ভোগান্তি থাকবে না।

জানা গেছে, গত ২৬ মে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনার পর ৫৯ হাজার টাকা খরচ বাড়ার ফলে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ বেড়ে হচ্ছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আগে এই খরচ ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ-২ এ এখন খরচ পড়বে জনপ্রতি ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এর আগে ছিল ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানির খরচ ছাড়া হজ প্যাকেজের খরচ পড়বে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। এক দফায় বাড়ার আগে খরচ ছিল ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত