শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৩ এএম
রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আশিকুল হক চৌধুরী (৩২)। তিনি একটি পত্রিকার ছাপাখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
আশিকুল রাজধানীর পূর্ব তেজতুরীপাড়া এলাকার একটি মেসে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর।
আশিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে কদমতলী থানা-পুলিশের ভাষ্য, সাফিয়া আক্তার নামের এক নারীর সঙ্গে আশিকুলের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতে সাফিয়ার সঙ্গে দেখা করতে তাঁর মাতুয়াইলের ভাড়া বাসায় যান আশিকুল। আজ সকালে সাফিয়ার ভাড়া বাসা থেকে আশিকুলের লাশ উদ্ধার করা হয়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য ও আলামত দেখে পুলিশের মনে হচ্ছে, যৌন উত্তেজক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আশিকুল অসুস্থ হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে আশিকুলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সাফিয়া নিজেই থানায় গিয়ে আশিকুলের মৃত্যুর খবর দেন বলে জানায় পুলিশ। সাফিয়া এখন কদমতলী থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
নিহত যুবকের ভাই সাইফুল আলম বলেন, ‘আশিকুলের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। আমরা চাই, পুলিশ তদন্ত করে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বের করুক।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত