শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৫ এএম
সিলেট সদর উপজেলা থেকে ৭ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার বালুচর নতুন বাজারের আল-ইসলাহ এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ সূত্রে জানা যায়, শনিবার সকালে বালুচর নতুন বাজারের আল-ইসলাহ এলাকার উজ্জ্বল আহমেদের বাড়িতে স্থানীয় লোকজন সাপটি দেখতে পান এবং কৌশলে সাপটিকে খাঁচায় বন্দি করে রাখেন তারা। পরে দুপুরের দিকে উজ্জ্বল নামের ওই ব্যক্তি সাপটিকে বিক্রির জন্য বালুচর বাজারে নিয়ে যান। খবর পেয়ে প্রাধিকারের রেসকিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম বলেন, সাপটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসা উজ্জ্বল আহমেদ দাবি করেন, ওই সাপটি বিভিন্ন সময়ে তার হাঁস-মুরগি খেয়েছে। এর ফলে তার আর্থিক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ করতেই তিনি সাপটি বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছেন।
তিনি বলেন, বিষয়টি সামলাতে বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে সেখানে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হলে প্রাধিকার অজগর সাপটি উদ্ধার করে টিলাগড় ইকোপার্কে নিয়ে যায় এবং বিকেলে প্রাণীটিকে অবমুক্ত করে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ একটি সাপ। এই সাপটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, মুরগি, সাপ-কচ্ছপের ডিম, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খায়। এটি তার আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।
তিনি আরও জানান, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত, তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা হবে দণ্ডনীয় অপরাধ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত