শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫৩ এএম
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ শহরকে লক্ষ্য করে রুশ বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী।
ইউক্রেনের মাইকোলাইভকে লক্ষ্য করে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী চারটি রুশ ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে। রোববার একটি নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের অপারেশনাল কমান্ড।
এক বিবৃতিতে অপারেশনাল কমান্ড জানায়, রাতে সুমুদ্র থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করে। ওই ক্ষেপণাস্ত্রগুলো মাইকোলাইভকে লক্ষ করে ছোড়া হয়েছিল।
এদিকে, রাশিয়ান টিইউ-৯৫ বোমারু বিমান স্থানীয় সময় রোববার ভোরে ক্যাস্পিয়ান সাগর থেকে কিয়েভে মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেনের রাজধানীর পূর্বাঞ্চলীয় দুটি জেলা ওই বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইউক্রেনের বিমান বাহিনী এবং কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে।
কিয়েভের রেলওয়ে অবকাঠামোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের সহযোগী সের্হি লেশচেঙ্কো জানিয়েছেন।
কিয়েভের শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ওই হামলায় আহত অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মেয়র ভিটালি ক্লিটসকো লিখেছেন, রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেবা প্রদানকারী দলগুলো এরই মধ্যে বিস্ফোরণের স্থানগুলোতে কাজ শুরু করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
একজন প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণের পর শহরে ধোঁয়া দেখা গেছে।
বিস্ফোরণের আগে কিয়েভ অঞ্চলসহ ইউক্রেনের বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বেজেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত