মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৩৮ এএম
ক্যালিফোর্নিয়ার একটি সিনাগগে এক বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত ও আরও তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সান ডিয়াগো শহরের পোওয়ে এলাকার এ ঘটনায় ১৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, খবর বিবিসির।
ইহুদিদের বাৎসরিক পাসওভার পরব চলার সময় সিনাগগটিতে হামলা হয়।
কী কারণে এ হামলা সে বিষয়ে কিছু বলেনি পুলিশ, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাটি ‘হেইট ক্রাইম হতে পারে’ বলে মন্তব্য করেছেন।
ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের পিটসবার্গের ট্রি অব লাইফ সিনাগগে বন্দুক হামলার আরেকটি ঘটনায় ১১ জন নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী ইহুদিবিরোধী হামলা ছিল সেটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহভাজনের কার্যকলাপ ও অনলাইনে প্রকাশ করা একটি খোলা চিঠি তদন্তকারীরা পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছেন সান ডিয়াগোর কাউন্টি শেরিফ বিল গোর।
পরে কর্তৃপক্ষ ওই সন্দেহভাজনের নাম জন আর্নেস্ট বলে জানায়। গত মাসে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় আর্নেস্টের বিরুদ্ধে তদন্ত চলছিল বলেও জানিয়েছে তারা।
শেরিফ গোর বলেছেন, “গুলিতে চার ব্যক্তি আহত হন এবং তাদের পালমার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত একজন মারা যান। অন্য তিন জনের অবস্থা স্থিতিশীল আছে।”
সিনাগগটির রাবাইয়ের হাতে একটি গুলি লেগেছে বলে সান ডিয়াগোর মেয়র স্টিভ ভউস জানিয়েছেন।
“পাসওভারের শেষ দিকে ভয়ঙ্কর ইস্টারের এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল,” বলেছেন তিনি।
শেরিফ গোর জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার একটু আগে চাবাদ সিনাগগ থেকে কর্মকর্তাদের ডাকা হয়, এর আগে এক ব্যক্তি সেখানে ‘এআর-১৫ টাইপ’ আধাস্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করে।
তিনি জানান, সন্দেহভাজন একটি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় অফ-ডিউটিতে থাকা সীমান্ত টহল পুলিশের এক কর্মকর্তা তার দিকে গুলি ছোড়ে, কিন্তু গুলি আর্নেস্টের শরীরে লাগেনি।
“তিনি পরিষ্কারভাবে সন্দেহভাজনের গাড়িটি দেখতে পাচ্ছিলেন, সন্দেহভাজন হাত উপড়ে তুলে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তাকে আটক করে হেফাজতে নেন তিনি।
“ওই কর্মকর্তা ১৯ বছর বয়সী ওই তরুণকে হেফাজতে নেওয়ার সময় সন্দেহভাজনের গাড়ির সামনের সিটে একটি রাইফেল দেখতে পান।”
হোয়াইট হাউসের সামনে এ ঘটনা নিয়ে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ‘গভীর সহানুভূতি’ জানান।
তিনি বলেন, “এই মুহূর্তে এটিকে হেইট ক্রাইম বলে মনে হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি গভীর সহানুভ‚তি জানাচ্ছি, এই ঘটনার আদ্যোপান্ত বের করবো আমরা।”
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ‘অশুভ ও কাপুরুষোচিত’ গুলিবর্ষণের নিন্দা করেছেন।
ডেমোক্রেট কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ এই সংবাদে ‘মর্মাহত’ হয়েছেন বলে এক টুইটে জানিয়েছেন
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত