শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
আবারও বন্দুক হামলার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। ঘটনাস্থল এবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া। স্থানীয় সময় শনিবার (৪ জুন) রাতে শহরটির একটি জনবহুল সড়কে গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত হয়েছেন অন্তত ১১ জন। খবর নিউইয়র্ক টাইমসের।
রোববার (৫ জুন) ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের এক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর ডি.এফ পেস জানান, ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিট নামের যে সড়কে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটি অনেক রেস্তোরাঁ এবং বারসহ একটি প্রাণবন্ত এলাকা। সেখানে উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে কয়েকজন বন্দুকধারীকে গুলি ছুড়তে দেখেন টহলরত পুলিশ কর্মকর্তারা।
ইন্সপেক্টর পেস বলেন, এ সময় এক বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালান পুলিশ কর্মকর্তারাও। তবে ওই বন্দুকধারী গুলিবিদ্ধ হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত কাউকে আটক করাও সম্ভব হয়নি।
পুলিশ বলছে, গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ জনকে উদ্ধার করে থমাস জেফারসন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (২ জুন) দেশটির আইওয়া রাজ্যে একটি গির্জার বাইরে বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, এদিন গির্জায় প্রার্থনা চলছিল। হঠাৎ করেই এক অস্ত্রধারী গুলি ছুঁড়তে শুরু করে। আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকে মানুষ। হামলার পরপরই অস্ত্রধারীও আত্মহত্যা করেন।
একই দিন স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের রেসিন শহরে গুলিতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানায়, শহরের গ্রিসল্যান্ড নামের একটি সমাধিস্থলে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির শেষকৃত্যানুষ্ঠান চলছিল। আচমকা বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে এক অস্ত্রধারী। এলোপাতাড়ি গুলি চালাতে চালাতেই পালিয়ে যায় বন্দুকধারী।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে গোলাগুলির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বুধবার (১ জুন) ওকলাহোমা রাজ্যের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হন। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। পরে নিরাপত্তাবাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়।
চলতি বছরের মে মাস পর্যন্ত দুই শতাধিক বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক মানুষ। এসব হামলায় আহত হয়েছেন এক হাজারের বেশি। ওয়াশিংটন পোস্টের এক পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৫ মাসে বন্দুক হামলা, নয় বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত