ইউক্রেনের সেভেরোদোনেস্কে প্রতি ঘণ্টায় বদলাচ্ছে যুদ্ধ পরিস্থিতি

bcv24 ডেস্ক    ১০:০৯ পিএম, ২০২২-০৬-০৭    73


ইউক্রেনের সেভেরোদোনেস্কে প্রতি ঘণ্টায় বদলাচ্ছে যুদ্ধ পরিস্থিতি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর সেভেরোদোনেস্কের যুদ্ধ পরিস্থিতির রূপ ঘন ঘন বদলাচ্ছে। গত সপ্তাহে শহরের প্রায় ৮০ শতাংশ শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার খবর মিললেও পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখলে নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। প্রতি ঘণ্টায় যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টাচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নিয়মিত ভিডিও বার্তার অংশ হিসেবে গতকাল সোমবার বলেন, ‘আমাদের বীরেরা সেভেরোদোনেস্কে নিজেদের অবস্থান ধরে রাখছেন।

শহরের রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে। ’

এ ছাড়া শহরের মেয়র ওলেক্সান্দর স্ত্রিয়াক সোমবার বলেন, ‘পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তবে হামলা ঠেকানোর মতো যথেষ্ট সেনা ও সংস্থান আমাদের আছে। ’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর প্রথম দিকেই রাজধানী কিয়েভ দখলে মনোযোগ দেয় রাশিয়া। সেই চেষ্টায় বারবার ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে পূর্ণ দখল নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করে রুশ বাহিনী। সেই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে রুশ ভাষাভাষী অধ্যুষিত ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়ানো হয়। এরই মধ্যে ওই অঞ্চলের অনেকটা রুশ বাহিনীর দখলে। বর্তমানে সেভেরোদোনেস্ক ও এর আশপাশের অঞ্চলে তীব্র লড়াই চলছে।

আরেক রুশ জেনারেলের মৃত্যু : ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুশিলিন মঙ্গলবার এক রুশ জেনারেলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মেজর জেনারেল রোমান কুতুজভের মৃত্যুর তথ্য অবশ্য আগেই জানান এক রুশ সাংবাদিক। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা পুশিলিন গতকাল মেজর জেনারেল কুতুজভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। অবশ্য কখন কিভাবে ওই সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।  

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া বেশ কয়েক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হারিয়েছে, যদিও সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : এএফপি


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত