মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৩৯ এএম
ঘূর্ণিঝড় কেনেথের প্রভাবে হওয়া টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত মোজাম্বিকের উত্তরাঞ্চল থেকে জলাবদ্ধদের সরিয়ে নিতে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা শুরু করেছেন।
রোববার থেকে দুই লাখ বাসিন্দার পেমবা শহরের পানিবন্দি মানুষজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেনেথের প্রভাবে পূর্ব আফ্রিকার দেশটির উত্তরাঞ্চলে আরও বৃষ্টিপাত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ঝড়টি বৃহস্পতিবার কাবো দেলগাদো প্রদেশে আছড়ে পড়ে অন্তত ৫ জনের প্রাণ কেড়ে নেয়।
বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকাটিতে টানা বৃষ্টিপাত আশপাশের নদীগুলোর পানির উচ্চতাও বাড়িয়ে দিচ্ছে।
বাড়তে থাকা এ পানি যে কোনো সময় নদীর তীর উপচে বিস্তৃত এলাকাকে ভাসিয়ে নেবে বলেও আশঙ্কা কর্মকর্তাদের।
রোববার পেমবার প্রাদেশিক রাজধানীতে হওয়া ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; আশপাশের এলাকার অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ও পূর্ব আফ্রিকার মানবিক বিষয় সমন্বয়ে জাতিসংঘ কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র সাভিয়ানো আব্রিউ।
“উদ্ধার করা দরকার এমন মানুষ সেখানে আছে; দুর্ভাগ্যজনকভাবে আমরা পেমবাতে ভয়াবহ বন্যার আশঙ্কা করছি,” উদ্ধারকর্মীদের একটি দল নেটাইট এলাকার দিকে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পেমবা এবং আশপাশের এলাকাগুলোতে পানি এরইমধ্যে কোমর সমান উচ্চতায় উঠেছে; সাহায্যকর্মীরা বন্যার ক্ষয়ক্ষতির মাত্রা নিরুপণের কাজ চালিয়ে যাচ্ছেন, ভাষ্য আব্রিউর।
এর আগে শুক্রবার পেমবার উত্তর ও দক্ষিণের দুটো নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রæত উঁচু এলাকায় সরে যেতে বলা হয়েছিল।
বন্দরনগরী বেইরাতে ছয় সপ্তাহ আগে আছড়ে পড়া সাইক্লোন আইডাইয়ের ক্ষতি সামলে ওঠার আগেই কেনেথের আঘাত পূর্ব আফ্রিকার এ দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
আইডাই মোজাম্বিক, মালাউয়ি ও জিম্বাবুয়ের প্রায় এক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।
সামনের দিনগুলোতে কেনেথের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
ঘূর্ণিঝড়টি কাবো দেলগাদোর কিছুকিছু এলাকাকে একেবারেই নিশ্চিহ্ন করে দিয়েছে বলে জানিয়েছেন ওসিএইচএ-র আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা গেমা কনেল।
“মনে হচ্ছে যেন তাদের ওপর বুলডোজার চালানো হয়েছে,” বলেছেন তিনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত