শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৯ এএম
চট্টগ্রামের
কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে
মহিউদ্দিন (৩০) নামে এক
ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক
নামে একজন আহত হয়েছেন।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার
(৯ জুন) ভোর সাড়ে
৫টার দিকে কাজীর দেউড়ির
দুই নম্বর গলিতে
এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি
বলেন, বাণিজ্য মেলার স্টল দেওয়া নিয়ে
মহিউদ্দিনের সঙ্গে একটি পক্ষের বিরোধ
ছিল। আজ ভোরে ঢাকা
থেকে কাপড় নিয়ে মহিউদ্দিন
ও তার সহযোগী সিএনজি
অটোরিকশায় করে কাজীর দেউড়ি
দুই নম্বর গলিতে আসেন। এসময় তাদের ছুরিকাঘাত
করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
পরে
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে
চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
জাহিদুল
কবির বলেন, মহিউদ্দিন ও মোবারককে যে
ছুরিকাঘাত করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন
অভিযোগ আছে। ঘটনাটি তদন্ত
করে দেখা হচ্ছে। অভিযুক্তকে
গ্রেপ্তারে অভিযানে চলছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, মহিউদ্দিন
আহত মোবারকের বোনের সঙ্গে বিভিন্ন মেলায় স্টল নিয়ে ব্যবসা
করতেন। ব্যবসার মালামাল মোবারকের বাসায় নামিয়ে দিতে এসেছিলেন মহিউদ্দিন।
এসময় বাবু নামে একজন
মালামাল ও নগদ টাকা
ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাবু তাদের দুইজনকে
ছুরিকাঘাত করে পালিয়ে যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত