শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
শ্রীলঙ্কার
প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের ভাই এবং দেশটির
সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুন) নিজেই
এই তথ্য জানিয়েছেন তিনি।
দক্ষিণ
এশিয়ার এই দেশটিতে চলমান
গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরকার থেকে সরে গেলেন
তিনি।পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় বাসিল রাজাপাকসে
সাংবাদিকদের বলেন, ‘আজ থেকে আমি
আর কোনো সরকারি কর্মকাণ্ডে
সংশ্লিষ্ট থাকব না। তবে
আমি রাজনীতি থেকে সরে যেতে
পারব না এবং যাবও
না।
এর আগে চলমান অর্থনৈতিক
সংকটের জেরে সৃষ্ট গণবিক্ষোভের
কারণে গত মাসে শ্রীলঙ্কার
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ
করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা
রাজাপাকসে। অবশ্য প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও মাহিন্দা
এখনও সংসদ সদস্য রয়ে
গেছেন।
উল্লেখ্য,
১৯৪৮ সালে ব্রিটিশ শাসন
থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ
করে শ্রীলঙ্কা। এরপর থেকে তামিল
সংকটসহ বহু সমস্যা মোকাবিলা
করতে হয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিকে। বর্তমানে আর্থিক
সংকট ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে।
এই সংকট থেকে আদৌ
পুনরুদ্ধার করা সম্ভব কি
না, তা নিয়ে সন্দিহান
বিশেষজ্ঞরা।
এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া
রাজাপাকসে-সহ গোটা রাজাপাকসে
পরিবারকে দায়ী করছে লংকানরা।
কারণ করোনাভাইরাস মহামারি, উচ্চাভিলাষী ও অলাভজনক বিভিন্ন
প্রকল্পে সরকারের বিনিয়োগ, ত্রুটিপূর্ণ করনীতি ও সরকারি অব্যবস্থাপনার
কারণে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গেছে।
আর এই কারণেই দীর্ঘদিন
ধরেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। দল, মত, সম্প্রদায়
নির্বিশেষে শ্রীলঙ্কার নাগরিকরা একজোট হয়ে রাস্তায় নেমেছেন।
চলছে প্রতিবাদ, বিক্ষোভ।
অবশ্য
পদত্যাগের দাবিতে দেশের জনগণ আন্দোলন চালিয়ে
এলেও দিন দু’য়েক
আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেছেন, মেয়াদের বাকি দুই বছর
পূর্ণ করেই ক্ষমতা ছাড়বেন
তিনি। একইসঙ্গে আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন
না বলেও জানিয়েছেন।
গত সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি
বলেন, আমাকে পাঁচ বছরের জন্য
ম্যান্ডেট দেওয়া হয়েছে। মেয়াদ পূর্ণ করেই ক্ষমতা থেকে
বিদায় নেব। পরবর্তীতে নির্বাচনে
আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব
না।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত