শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫৪ এএম
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ নিয়ন্ত্রণে থাকা মারিওপোল শহর বড় ধরনের কলেরা প্রাদুর্ভাবের মুখে আছে বলে সতর্ক করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের মতে, শহরটির চিকিৎসাসেবা পতনের দ্বারপ্রান্তে চলে যাওয়ায় এ ঝুঁকি তৈরি হয়েছে।
মারিওপোলের নির্বাসিত ডেপুটি মেয়রও বলেছেন, শহরটিতে এখনো এক লাখ মানুষ আছে। মেয়র বলেন, মৃতদেহ পানির উৎস দূষিত করছে।
তারা কলেরার প্রাদুর্ভাবের ক্রমবর্ধমান ঝুঁকিতে আছে। এর আগে গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউক্রেন ইন্সিডেন্ট ম্যানেজার দোরিত নিতজান একই সতর্কবার্তা দেন।
এরপর গত শুক্রবার সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে রাশিয়া তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে মৌলিক জনসেবা দিতে হিমশিম খাচ্ছে। মারিওপোলে নিরাপদ, বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। গোলা ও বোমার ধ্বংসের কারণে পানির লাইনের সঙ্গে কোথাও কোথাও পয়ঃলাইন মিশে গেছে। চিকিৎসাসেবাও মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় কলেরার প্রাদুর্ভাব নগরীর পরিস্থিতিকে আরো অবনতির দিকে নিয়ে যাবে বলে সতর্ক করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সূত্র : এএফপি, বিবিসি
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত