ইন্দোনেশিয়ার ২৭০ কর্মীর মৃত্যু

bcv24 ডেস্ক    ০৬:০৬ পিএম, ২০১৯-০৪-২৮    502


ইন্দোনেশিয়ার ২৭০ কর্মীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় একদিনে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের ১০ দিন পর অতিরিক্ত শ্রমজনিত অসুস্থতায় ২৭০ জনেরও বেশি নির্বাচন কর্মীর মৃত্যু হয়েছে

এদের অধিকাংশই দীর্ঘ সময় ধরে হাত দিয়ে লাখ লাখ ব্যালট পেপার গণনা করে ক্লান্তিজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন বলে রোববার জানিয়েছেন এক কর্মকর্তা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।   

১৭ এপ্রিল প্রথমবারের মতো ২৬ কোটি লোকসংখ্যার ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের ভোট এক দিনে গ্রহণ করা হয়। খরচ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

প্রায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৯ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট দেয়। দেশজুড়ে আট লাখ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোটারদের প্রত্যেকে ভোট দিতে পাঁচটি ব্যালট পেপার ব্যবহার করেন। 

কিন্তু পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত একটি দেশে আট ঘণ্টায় এ ভোট গ্রহণ একই সঙ্গে বিশাল কর্মযজ্ঞ ও কর্মকর্তাদের জন্য প্রাণঘাতী বলে প্রমাণিত হয়। হাতে হাতেই কর্মকর্তাদের ব্যালট পেপারগুলো গণনা করতে হচ্ছে। 

সেই থেকে শনিবার রাত পর্যন্ত ২৭২ জন নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে অতিরিক্ত পরিশ্রমজনিত অসুস্থতায়; আরও এক হাজার ৮৭৮ জন অসুস্থ রয়েছেন বলে জেনারেল ইলেকশন কমিশনের (কেপিইউ) মুখপাত্র আরিফ প্রিয় সুসান্ত জানিয়েছেন।

২৩ এপ্রিল ইস্যু করা এক সার্কুলার লেটারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অসুস্থ নির্বাচনী কর্মীদের সর্বোচ্চ সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেয়।  

অপরদিকে যারা মারা গেছেন সেসব কর্মকর্তাদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সুসান্ত।

মৃতের সংখ্যা বাড়তে থাকায় কেপিইউ তীব্র সমালোচনার মুখে পড়েছে।

“কর্মীদের কাজের ব্যবস্থাপনা করার ক্ষেত্রে কেপিইউ বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি,” বলেছেন বিরোধীদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাবোউ সুবিয়ান্তোর প্রচারণা সেলের ডেপুটি চেয়ারম্যান আহমদ মুজানি।

প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইদোদো জয়ী হয়েছেন বলে বলা হয়েছে। ভোট গণনা শেষে কেপিইউ আগামি ২২ মে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের বিজয়ীদের নাম ঘোষণা করবে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত