মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৩৮ এএম
শ্রীলঙ্কার হোটেল ও গির্জায় আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা স্থানীয় দুটি কট্টরপন্থি ইসলামি গোষ্ঠীকে নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট।
শনিবার এক বিবৃতিতে ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) ও জামাতি মিল্লাথু ইব্রাহিমকে জরুরি ক্ষমতাবলে নিষিদ্ধ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক সপ্তাহ আগে রাজধানী কলম্বোসহ তিনটি শহরে চালানো ওই ভয়াবহ হামলায় ২৫০ জনেরও বেশি লোক নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কর্তৃপক্ষ স্বল্প পরিচিত ওই দুটি গোষ্ঠীকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারেনি কারণ তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণ দেখানোর আইনি বাধ্যবাধকতা ছিল।
বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ হাশিম মোহাম্মদ জাহরান এনটিজে অথবা এর একটি দলছুট অংশের নেতৃত্ব দিতো বলে পুলিশের বিশ্বাস। অপরদিকে জামাতি মিল্লাথু ইব্রাহিম আরও কম পরিচিত দল হলেও এর সদস্যরা ওই বোমা হামলায় একটি ভ‚মিকা পালন করেছিল বলে বিশ্বাস করা হচ্ছে।
ওই হামলাগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে নিজেদের দাবির স্বপক্ষে গোষ্ঠীটি কোনো প্রমাণ দাখিল করেনি।
গত রোববারের বোমা হামলার পর থেকে নিরাপত্তা বাহিনীগুলো ১০০ জনকে আটক করেছে। এদের মধ্যে সিরীয় ও মিশরীয়সহ বিদেশিরাও রয়েছেন।
নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি তল্লাশি অভিযান চালাতে ভারত মহাসাগরের দ্বীপ দেশটি জুড়ে প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাতে শ্রীলঙ্কার পূর্ব উপক‚লের আমপারা জেলার সাইন্থামারুথুর একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় গোলাগুলির সূত্রপাত হয়। এতে আত্মঘাতী ভেস্ট পরা তিন ব্যক্তি ও ছয়টি শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয় বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র।
এখানে গোলাগুলিতে বোমা হামলার প্রধান সন্দেহভাজন জাহরানের স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন বলে জাহরানের বোন জানিয়েছেন।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধেরও দায়ও শনিবার স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
জঙ্গিগোষ্ঠীটির বার্তা সংস্থা আমাক জানিয়েছে, ওই রাতে তাদের তিন সদস্য তাদের আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটানোর আগে কয়েক ঘণ্টা ধরে শ্রীলঙ্কান পুলিশের সঙ্গে বন্দুক লড়াই করছে।
এ হামলার ঘটনায় ১৭ পুলিশ সদস্য নিহত বা আহত হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে। তবে নিজেদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।
পৃথক আরেকটি অভিযানে জাহরানের গাড়িচালককে আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে।
ওই একই এলাকার অন্য একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির উপকরণ, বহু জেলিগনাইট স্টিক, কয়েক হাজার বল বিয়ারিংসহ আইএসের একটি পতাকা ও কয়েকটি ইউনিফর্ম পাওয়া গেছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত