শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
এশিয়ান নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে দ্বীপ রাষ্ট্র ফিজি বলছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার চেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইনিয়া সেরুইরাতু বলেন, মেশিনগান, যুদ্ধ বিমান... প্রাথমিকভাবে আমাদের নিরাপত্তা উদ্বেগ নয়। আমাদের কাছে একমাত্র হুমকি হলো জলবায়ু পরিবর্তন।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চীন-আমেরিকা উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধ। তবে এসবে গুরুত্ব না দিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টি সামনে এনেছেন ফিজির প্রতিরক্ষামন্ত্রী।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি ও অন্যান্য প্যাসিফিক দেশগুলো বারবারই সাইক্লোনের আঘাতের শিকার হয়। সম্মেলনে শানঘ্রি-লা ডায়ালগে ফোরামের উদ্দেশে ইনিয়া সেরুইরাতু বলেন, মানবসৃষ্ট বিধ্বংসী জলবায়ু পরিবর্তন আমাদের সমৃদ্ধির আশা ও স্বপ্নের ক্ষেত্রে হুমকি।
গত কয়েক বছরে ফিজিতে ট্রপিক্যাল সাইক্লোনের ফলে সৃষ্ট বন্যায় হাজার হাজার নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। ঘটেছে অর্থনৈতিক বিপর্যয়ও। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো শিল্পোন্নত দেশগুলোর প্রতি আকুতি জানিয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ে আরও বেশি কাজ করার জন্য।
সম্মেলনে উপস্থিতদের উদ্দেশে ফিজির প্রতিরক্ষামন্ত্রী বলেন, সাগরের ঢেউ আমাদের দুয়ারে আছড়ে পড়ে। আমাদের বাড়িতে ঝোড়ো হাওয়া আঘাত হানে। বিভিন্ন দিক দিয়ে আমরা এ শত্রু (জলবায়ু পরিবর্তন) দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছি।
জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে গ্রিনহাউজ গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। যার ফলে উনিশ শতকের চেয়ে বিশ্বের তাপমাত্রা এখন ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত