ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের নজরদারি

bcv24 ডেস্ক    ০৬:০৮ পিএম, ২০১৯-০৪-২৮    528


ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের নজরদারি

যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজের ওপর ড্রোন ব্যবহার করে সফলভাবে নজরদারি চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। শনিবার দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে এ খবরের পাশাপাশি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। ভিডিওতে উপসাগরীয় এলাকায় অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ডোয়াইট এইসেনহাওয়ার ও অপর একটি যুদ্ধজাহাজের ওপর দিয়ে ড্রোন উড়ে যেতে দেখা গেছে। এ ছাড়া প্রকাশিত ছবিতে যুদ্ধজাহাজে বিমান পার্ক করে রাখাও দেখা গেছে। তবে কখন এই ফুটেজ ধারণ করা হয়েছে তা জানায়নি বার্তা সংস্থাটি।নজরদারির ছবিটি প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পর এই পদক্ষেপ নিল তেহরান। ওই ঘটনার পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসের মদদদাতা ঘোষণা করে এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিকে সন্ত্রাসী গোষ্ঠী বলে বর্ণণা করে রাষ্ট্রীয় বার্তা সংস্থায় খবর প্রকাশ হয়।

শনিবার তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আবাবিল-৩ ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজের ফুটেজ ধারণ করা হয়েছে। তিন হাজার ৬৫৮ মিটার উচ্চতায় একটানা আট ঘণ্টা উড়তে সক্ষম ড্রোনটি ২৫০ কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় বলে জানানো হয় ওই খবরে।

মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যন্ট চোলে জে মরগ্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ২০১৬ সালের পর থেকে উপসাগরীয় এলাকায় অবস্থান করছে না ডোয়াইট এইসেনহাওয়ার যুদ্ধজাহাজ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমুদ্রপথে পরিবহন হওয়া বিশ্বের জ্বালানী তেলের এক তৃতীয়াংশই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

গত কয়েক বছর ধরে মার্কিন নৌবাহিনী অভিযোগ করে আসছে এই পথে চলাচলে ইরানের পাহারাদার নৌযানগুলোর বাধার মুখে পড়ছে তারা।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত