শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৪ এএম
স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দ্বিতীয় দিনেই প্রভাব পড়তে শুরু করেছে নৌযানে। কমে যাচ্ছে পটুয়াখালীসহ দক্ষিণ জনপদের লঞ্চযাত্রী। মাত্র সাড়ে ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টায় পটুয়াখালী-ঢাকা আসা-যাওয়ার ফলে এর চরম প্রভাব পড়েছে ওই রুটে চলাচলকারী ডবল ডেকারের লঞ্চগুলোতে।
ঢাকা থেকে সকালে নাশতা করে বাসে ওঠে পটুয়াখালী পৌঁছে দুপুরের খাবার বাসায় খেতে পারছেন যাত্রীরা। এ কারণে যাত্রীরা এখন সড়ক পথে যাতায়াতে স্বাচ্ছন্দ্য মনে করছেন। যার ফলে লঞ্চের প্রথম শ্রেণির কেবিন বুকিং অর্ধেকেরও নিচে কমে এসেছে।
২৫ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরের দিন (২৬ জুন) থেকে ওই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করে। পদ্মা সেতু পাড়ি দিয়ে মাত্র সাড়ে ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টায় পটুয়াখালী পৌঁছে যাত্রীবাহী পরিবহনগুলো। এতে যাত্রীরা ভীষণ উচ্ছ্বসিত হয় এবং এতে তারা নৌপথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
সোমবার পটুয়াখালী লঞ্চঘাটে দেখা যায়, পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে মোট চারটি বিলাসবহুল লঞ্চ ছেড়ে যাচ্ছে। এসব লঞ্চগুলো হচ্ছে, সুন্দরবন-৯, কাজল-৭, কুয়াকাটা-১ ও জামাল-৫। এসব লঞ্চে আগের মতো আর ভিড় নেই এবং নেই প্রাণচাঞ্চল্য। লঞ্চের ডেকে যাত্রী তেমন নেই এবং প্রথম শ্রেণির কেবিনের বুকিং অর্ধেকরও নিচে কমে এসেছে। এতে হতাশ হয়ে পড়েছে লঞ্চ চলাচল কার্যক্রমের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা।
এমভি কুয়াকাটা-১ লঞ্চের পটুয়াখালীর বুকিং ইনচার্জ মো. সুমন মাহমুদ বলেন, ‘রোববার থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। সোমবারই লঞ্চের কেবিন বুকিং কমে অর্ধেকেরও নিচে চলে এসেছে। আমার লঞ্চে প্রথম শ্রেণির কেবিনের তিন ভাগের এক ভাগ মাত্র বুকিং হয়েছে। সামনের দিনগুলোতে কী হবে আল্লাহই জানেন।’
এমভি কাজল-৭ লঞ্চের পটুয়াখালীর বুকিং ইনচার্জ মনিরুল ইসলাম মনির বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় লঞ্চে যাত্রীর ক্ষেত্রে প্রভাব তো কিছুটা পড়বেই। তবে, ডেকের যাত্রীর ক্ষেত্রে তেমন প্রভাব পরবে না, প্রথম শ্রেণির কেবিনে প্রভাব পড়বে। ভাড়া সিঙ্গেল তিন শ টাকা কমিয়ে এখন ১ হাজার দুই শ টাকা এবং ডবল ছয় শ টাকা কমিয়ে এখন দুই হাজার দুই শ টাকা করা হয়। অবশ্য এ ভাড়া নির্ধারণ করা হয়েছে সপ্তাহখানেক আগেই।
রোববার ঢাকা থেকে বাসে আসা যাত্রী আফরোজা আক্তার বলেন, ‘নাশতা করে সকাল ৮টায় বাসে ওঠি এবং দেড়টায় পটুয়াখালী পৌঁছে দুপুরের খাবার বাসায় খাই। এভাবে মাত্র সাড়ে ৫ ঘণ্টায় ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছব কখনও ভাবিনি। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখালেন এবং স্বপ্ন পূরণও করালেন তিনি। তাই এই অল্প সময়ের যাতায়াত রেখে কেউ কি লঞ্চে উঠবেন?’
বাস যাত্রী ফয়সাল আহমেদ বলেন, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। খুব ভালো লাগছে মাত্র সাত মিনিটে পদ্মা সেতু পাড় হলাম। যদিও সেতুর টোল এলাকায় ৪০ মিনিটের মতো সময় নষ্ট হয়েছে। অথচ এই পদ্মায় ফেরি পাড় হতে ৪/৫ ঘণ্টার বেশি সময় বসে থাকতে হতো, ফেরির জন্য অপেক্ষা করতে হতো। এখন আর তা লাগছে না। আমরা এখন সড়ক পথেই চলাচল স্বাচ্ছন্দ্য মনে করি। এখন লঞ্চেও কেউ ওঠে ১২ ঘণ্টা বসে থাকবে না।’
এ ব্যাপারে পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মো. মামুন-অর রশিদ জানান, পদ্মা সেতু চালু হওয়ায় লঞ্চের যাত্রীর ক্ষেত্রে প্রভাব তো পড়েছেই। আগের তুলনায় এ দু’দিনে লঞ্চে যাত্রী কম দেখা যাচ্ছে। এ অবস্থা আগামী দু-এক মাস থাকবে। তারপর হয় তো লঞ্চের যাত্রী কিছুটা স্বাভাবিক হতে পারে। এছাড়া যারা সিঙ্গেল (একা) আসা-যাওয়া করবেন তারা সড়ক পথই বেছে নেবেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত