আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান

bcv24 ডেস্ক    ০৯:০০ পিএম, ২০২২-০৬-২৮    103


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান

গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুঞ্জন অবশেষে সত্যিতে পরিণত হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগান। আজ মঙ্গলবার তিনি এই অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও মরগান ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

সাত বছরের বেশি সময় ইংল্যান্ড দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মরগান। ২০১৫ সালের বিশ্বকাপে বিপর্যয়ের পর ইংল্যান্ড ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মরগানের হাতে। তার আক্রমণাত্মক খেলার ধরন বদলে দেয় ইংল্যান্ড দলকেও। ওয়ানডেতে তারা দুর্দান্ত দল হয়ে ওঠে। মরগানের নেতৃত্বেই ২০১৯ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। যদিও ম্যাচের ফলাফল নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল।  

মরগানের নেতৃত্বে টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাংকিংয়ে ইংল্যান্ড শীর্ষে উঠেছিল। তার নেতৃত্বে প্রায় সব বড় দলকেই হারিয়েছে ইংল্যান্ড। ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন অধিনায়ক মরগান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, 'মরগানের মতো বড় মাপের ক্রিকেটার এবং অধিনায়ক খেলাটাই বদলে দিয়েছিল। একটা প্রজন্মকেই সে বদলে দিয়েছে। পরের প্রজন্ম কীভাবে খেলবে- তার ওপরেও মরগানের প্রভাব থাকবে। ' 

ইংল্যান্ডের হয়ে খেলার আগে আয়ারল্যান্ডের হয়েও খেলেছিলেন মরগান।  ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে মরগানের অভিষেক হয় ২০০৬ সালে। ২০০৯ সাল থেকে তিনি ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন। ১৬ টেস্টে ২ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৭০০ রান। ওয়ানডে ক্রিকেটে ২৪৮টি ম্যাচ খেলে ১৪টি সেঞ্চুরিসহ মরগান করেছেন ৭৭০১ রান। এছাড়া ১১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪৫৮ রান করেছেন মরগান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত