শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. বাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরের বটতলী রেলওয়ে স্টেশন এলাকায় চবির তৃতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে ঘটনাটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ট্রেনের দ্বিতীয় বগিতে উঠে ক্যাম্পাসে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ওই বগিতে দুইজন বহিরাগত ছিলেন। সুযোগ পেয়ে বাবুল ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ বাবুলকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আজ আমার পরীক্ষা ছিল। সকাল সাড়ে সাতটার শাটলে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। তখন বহিরাগত এক ব্যক্তি আমার গায়ে হাত দেয়। আমি চিৎকার করে আশেপাশের মানুষকে ডাকি। পরবর্তীতে পরীক্ষা দিতে চলে যাই। এখন থানায় মামলা করতে এসেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘সকালে আমাদের এক ছাত্রীকে শাটলে ধর্ষণচেষ্টা করা হয়। ছাত্রী বিষয়টি জানার পরই সাথে সাথে আমি থানায় যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ করার পর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সহকারী প্রক্টরও সেখানে গেছেন যাতে কোনো সমস্যা না হয়।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন বলেন, ‘সকালে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে বাবুল নামে এক ব্যক্তি। তাকে সকালে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সিলেটে। বিকেলে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।’
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ এপ্রিল চবির শাটলে আরেক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করা হয়। রক্ষা পেতে চেষ্টা করলে ওই ছাত্রীকে আঘাত করে দুর্বৃত্তরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত