শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫০ এএম
আর দশটা বিয়ের মতোই বর্ণাঢ্য আয়োজন। ঐতিহ্যবাহী বাদ্য-বাজনা, নাচ-গান। শহরের মেয়রের বিয়ে বলে কথা। কিন্তু কার সঙ্গে বিয়ে তা শুনলে অবাক হবেন যে কেউ। কারণ কনের সাজে ছিল এক কুমির।
মেক্সিকোর ছোট্ট শহর স্যান পেড্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর হুগো সোসা। আর তারই বিয়ে এক কুমিরের সঙ্গে। বৃহস্পতিবার (৩০ জুন) প্রাচীন ঐতিহ্য আর খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে হয় তাদের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, একাধিকবার ‘কবুল’ বলে বিয়েতে সম্মতি জানান মেয়র ভিক্টর। এমনকি রীতি অনুযায়ী কুমিরের নাকের ডগায় চুমুও খান। অবশ্য ‘অনাকাঙিক্ষত পরিস্থিতি’ এড়াতে আগেই ওই কুমিরের চোয়াল বেঁধে দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর ওক্সাকা রাজ্যের স্যান পেড্রো হুয়ামেলুলা অঞ্চলের চোনতাল ও হুয়াভে সম্প্রদায়ে এ ধরনের বিয়ের রীতি কয়েক শতাব্দী প্রাচীন। স্থানীয়দের মতে, মূলত প্রকৃতিতে ধন-সম্পদের প্রাচুর্যের জন্য অনেকটা প্রার্থনার মতো রীতি মেনে এ ধরনের বিয়ের আয়োজন করা হয়।
অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ মেক্সিকোর দক্ষিণের রাজ্য ওক্সাকায় নানা জাতিগোষ্ঠীর বসবাস। অত্যন্ত কঠোরভাবে যারা নিজেদের ভাষা এবং ঐতিহ্য রক্ষা করে আসছে।
ছোট্ট রাজকুমারীর মর্যাদা দেয়া সাত বছর বয়সী এ প্রাণীটিকে ‘ধরিত্রী মাতার অবতার’ হিসেবে বিবেচনা করে থাকেন স্থানীয়রা। আর তাদের প্রধানের সঙ্গে এ বিয়েকে মনে করা হয় ‘মানুষের সঙ্গে স্বর্গীয় সংযোগ’। এ বিষয়ে মেয়র সোসা বলেন, ‘নদীতে যাতে অনেক মাছ পাওয়া যায়, সেজন্য প্রকৃতির কাছে আমরা অনেক বৃষ্টি আর খাবার প্রার্থনা করেছি।’
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, স্যান পেড্রো হুয়ামেলুলায় দীর্ঘ পুরোনো রীতির সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ক্যাথলিক আধ্যাত্মিকতা। এসবের মিশেলে ওই সরিসৃপ প্রাণীটিকে বিয়ের জন্য দেয়া হয় বর্ণিল পোশাকের সাজ।
ট্রাম্পেট আর ড্রামের বাদ্যের উৎসবমুখর তালের সঙ্গে স্থানীয় জনতা কুমিরটিকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে গেলে পুরুষরা তাদের মাথার হ্যাট খুলে বাতাস করতে থাকেন। এ বিয়ের আয়োজক ‘ধর্মমাতা’ হিসিবে পরিচিত এলিয়া এডিথ আগুইলার বলেন, ‘এটা আমাকে অনেক আনন্দ দিয়েছে এবং আমার শেকড় সম্পর্কে আমাকে গর্বিত করেছে।’
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন জানিয়ে তিনি বলেন, ‘কনে (কুমির) কী পোশাক পরবে, সে বিষয়েও আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। এটি খুবই চমৎকার একটি প্রথা।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত