অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

bcv24 ডেস্ক    ০১:০৭ এএম, ২০২২-০৭-০২    66


অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের কুয়ালা সেপাংয়ের বট কান্সুং থেকে তাদের আটক করে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। ইন্দোনেশিয়া হয়ে নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল তারা।

মালয়েশিয়ার মেলাকা ও নেগ্রি সেম্বিলান রাজ্যের এমএমইএ'র পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইসহাক বলেন, তাদেরকে অবৈধভাবে জলসীমা অতিক্রম করে নৌকা থেকে মালয়েশিয়ার তীরে নামানোর চেষ্টা চলছিল।

তিনি জানান, ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি নৌকায় থাকা আরও ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করা হয়েছে। এরা নৌকায় করে অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল। তাদের সবার বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

আটক অভিযানের বর্ণনা দিয়ে ইসহাক আরও  বলেন, রাডারের মাধ্যমে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়। এরপর আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান ওই এলাকায় পাঠানো হয়।

এরপর কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অবৈধ নৌকা খুঁজে পাই। এসময় নৌকায় থাকা ৪১ জনকেই মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জেটিতে নিয়ে আসা হয় এবং আটক করা হয়।

এ ঘটনায় মানবপাচারবিরোধী ও অভিবাসী চোরাচালানবিরোধী (সংশোধন) আইন ২০২২ এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে মামলা করা হয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত