উন্নত বিশ্বের ময়লার ভাগাড় পাকিস্তান!

bcv24 ডেস্ক    ১২:৫০ এএম, ২০২২-০৭-০৩    66


উন্নত বিশ্বের ময়লার ভাগাড় পাকিস্তান!

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের শীর্ষ ১০ দেশ পাকিস্তানে তাদের বর্জ্য রফতানি করে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে বিষ্ময় প্রকাশ করেছে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সিনেটের স্থায়ী কমিটি।

পাকিস্তানে বর্জ্য রফতানি করা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বেলজিয়াম, জার্মানি, স্পেন, কানাডা ও ইতালি। কমিটি কিছু বন্ধুত্বপূর্ণ দেশের নাম দেখে অবাক হয়েছে।

এ ছাড়া ওই ১০টি দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রায়শই উদ্বেগ প্রকাশ করে থাকে এমন দেশও রয়েছে। কিন্তু তাদের কেউ বিষয়টি নিয়ে কেন প্রশ্ন তোলেনি, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে কমিটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন ডটকম জানিয়েছে, ‘আমদানি করা বর্জ্য’ প্রত্যয়টি কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। কারণ দেশের রাজনৈতিক দৃশ্যপটে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ‘আমদানি করা সরকার’ শব্দগুলোর মতোই তা অনেকে বলছে। ইমরান খান তার সরকারকে অপসারণ এবং নতুন সরকার স্থাপনের জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন।

কমিটির একজন সদস্য জিজ্ঞাসা করেন, পাকিস্তান কেন বর্জ্য আমদানির বিষয়ে কোনো আপত্তি জানায়নি। বিষয়টি সংখ্যাগরিষ্ঠ সিনেটররা বলছেন, বিষয়টি তারা জানতেন না যে, পাকিস্তান উন্নত বিশ্বের ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে।

সিনেটরদের কেউ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, কেন তারা বিদেশ থেকে বর্জ্য আমদানি করছে। কতদিন ধরে এটি চলছে, আর এসব বর্জ্য ধারণ করার ক্ষমতা পাকিস্তানের আছে কিনা। কেউ আবার প্রশ্ন তোলেন, পাকিস্তান কেন বর্জ্য রফতানি করে না। রাস্তাগুলো বিষাক্ত আবর্জনায় পূর্ণ। তবুও এটি শীর্ষ ১০টি দেশে বর্জ্য রফতানি করা হচ্ছে না।

পিটিআই-এর সিনেটর ফয়সাল জাভেদ হেসে বলেন, ‘আমদানি করা বর্জ্য না মঞ্জুর’। গত মার্চ মাস থেকে পাকিস্তানের বর্তমান বিরোধী দল পিটিআই এই স্লোগান তুলেছে।

সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশটিতে একটি আমদানি করা সরকার চাপিয়ে দেওয়ার যে অভিযোগ করে আসছেন তা এর মাধ্যমে স্পষ্ট। রফতানি বাড়ানোর পাশাপাশি বর্জ্য রফতানি বাড়ান।

সিনেটর তাজ হায়দার ব্যঙ্গ করে বলেন, ‘আসুন আমরা বিরোধীদলগুলোকে রফতানি করি’। এই সময় অন্য সদস্যরা তাতে সম্মতি দিয়ে হাসছিলেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে নানা রকম ব্যাঙ্গাত্মক মন্তব্যের মধ্যে কমিটি জানতে পেরেছে, আমদানি করা বর্জ্যের বেশিরভাগই ফেলা হচ্ছে সমুদ্রে। বাকি বর্জ্য বড় শহরগুলোতে জড়ো করা হচ্ছে।

জনস্বাস্থ্য ও বাস্তুসংস্থানকে ঝুঁকির মধ্যে ফেলে বর্জ্য আমদানি করে উপকূলে ফেলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে কমিটি।

এর আগে গত মঙ্গলবার ফেডারেল কেবিনেটে জানানো হয়, পাকিস্তান বিশ্বজুড়ে বছরে ৮০ হাজার টন বান্ডিল বর্জ্য আমদানির পাশাপাশি ৩০ মিলিয়ন টন বর্জ্য উত্পাদন করে, যা পরিবেশগত এবং স্বাস্থ্য সমস্যার পাশাপাশি ভূপৃষ্ঠের ও ভূগর্ভস্থ পানি দূষিত করছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত