পেঁয়াজে শঙ্কা, পর্যাপ্ত মজুতে বিপদমুক্ত আদা-রসুন

bcv24 ডেস্ক    ১২:৫৪ এএম, ২০২২-০৭-০৩    55


পেঁয়াজে শঙ্কা, পর্যাপ্ত মজুতে বিপদমুক্ত আদা-রসুন

বাংলাদেশেসহ মুসলিম দেশগুলোতে বছরে দুটি ঈদকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের বিভিন্ন রকমের আয়োজনের কমতি থাকে না। ঈদ কেন্দ্রিক মুসলিমদের বিভিন্ন আয়োজনের প্রভাব পড়ে সর্বত্র। এরই ধারাবাহিকতায় নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে মাংস, মসলাসহ সবকিছুতে প্রভাব পড়ে প্রতিনিয়ত।

তবে এ চিত্র শুধু বাংলাদেশেই একটু ব্যতিক্রম। বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে রোজা ও কোরবানির ঈদে সব কিছুর দাম কমে। কিন্তু বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এখানকার দৃশ্যপট ঈদের আগে পরিবর্তন হয়ে যায়।

প্রতিবার কোরবানির ঈদ এলে আদা, রসুন ও পেঁয়াজের বাড়তি কদর তৈরি হয়। কারণ মাংস রান্নায় এ তিনটি মসলার গুরুত্ব অপরিসীম। প্রত্যেক ঈদের আগে বাংলাদেশে প্রতিবারেই এ তিনটি মসলার দাম বৃদ্ধি পেলেও এবার পর্যাপ্ত মজুদে কিছুটা স্বস্তিতে থাকবে ক্রেতারা। আদা ও রসুনে স্বস্তি থাকলেও পেঁয়াজে শঙ্কা তৈরি হয়েছে। কারণ বর্তমানে দেশের কৃষকদের বাঁচাতে দেশীয় পেঁয়াজেই চাহিদা মিটছে সাধারণ জনগণের।

আপাতত ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করেছে সরকার। ক্রেতারা শঙ্কায় থাকলেও ভারতীয় পেঁয়াজ না এলে অতো বেশি পরিমাণে দাম বাড়ার শঙ্কা নেই বলেই জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। মূলত ক্রেতাদের মধ্যে আদা, রসুন ও পেঁয়াজ নিয়ে আশঙ্কা থাকলেও স্বস্তির বাতাস দিচ্ছেন শ্যামবাজারের আমদানিকারক ও ব্যবসায়ীরা। তারা জানান, বর্তমানে পর্যাপ্ত মজুত আছে। এজন্য দাম সেভাবে বাড়ার শঙ্কা নেই।

মিরপুর-৬ নম্বর বাজারের ভাসমান আদা, রসুন ও পেঁয়াজ ব্যবসায়ী রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ নেই। এজন্য আকৃতিভেদে দেশি পেঁয়াজ বিভিন্ন দামে বিক্রি করছি। যেমন বড় সাইজের পেঁয়াজ বিক্রি করছি ৫০ টাকা থেকে ৫৫ টাকায়। যেটা গত সপ্তাহে দুই-তিন টাকা কম থাকলেও এই সপ্তাহে একটু বেশি। এছাড়া মাঝারি আকৃতির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৪৫ টাকার মধ্যে। গত সপ্তাহে মাঝারি আকৃতির পেঁয়াজের দামও কেজিপ্রতি একটু কম ছিল।

তিনি বলেন, আদা ও রসুনেরও দাম কেজিপ্রতি কিছুটা বেড়েছে। বর্তমানে চাইনিজ আদা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ৯০ টাকা। আর দেশি আদা বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি। এছাড়া রসুন দেশিটা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে এই একই দাম ছিল। অন্যদিকে চাইনিজ রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে সামান্য কম ছিল।

মিরপুর-১১ নম্বর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রুস্তম ঢাকা পোস্টকে বলেন, ইন্ডিয়ান পেঁয়াজ নেই বলে মাঝারি সাইজের দেশি পেঁয়াজ ৪৩ টাকা কেজি দরে বিক্রি করেছি। আর বড়টা ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহে মাঝারি আকরের পেঁয়াজ ৩৮ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি করেছি। আর বড় সাইজটা ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি টাকায় করেছি। তবে ভারতের পেঁয়াজ না এলে পাইকারিতে দাম বাড়ার সম্ভবনা আছে, যার প্রভাবে আমাদের এখানেও দাম বাড়বে।

তিনি বলেন, দেশি অর্থাৎ নাটোরের রসুন ৬০ টাকা থেকে ৬২ টাকা কেজি দরে বিক্রি করছি। পাবনারটা ৫০ টাকা থেকে ৫৫ টাকা এবং ফরিদপুরের রসুনটা ৩৪ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। ফরিদপুরের রসুন সাইজে ছোট। এজন্য এটার দাম কম। গত সপ্তাহেও রসুনের বাজার এরকই ছিল বলে জানান তিনি।

শ্যামবাজার পেঁয়াজ, রসুন সমিতির প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘এখন পর্যন্ত আদা ও পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। মানে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তবে চায়না রসুনের দামটা একটু বেশি। আর দেশি রসুনের দামও সহনীয় পর্যায়ে রয়েছে।’

তিনি বলেন, ‘শ্যামবাজারে পেঁয়াজ ৩৮ টাকা থেকে ৪০ কেজিতে বিক্রি হচ্ছে। এটা পাইকারি রেট। তবে মে মাসের ৫ তারিখ থেকে ভারতের পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। ঈদের আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ার সম্ভবনাই বেশি বলে জানান তিনি।’

শহিদুল ইসলাম বলেন, ‘যদি ভারত থেকে পেঁয়াজ না আসে তাহলে দাম কিছুটা বাড়বে। তবে অতিরিক্ত দাম বাড়বে না। ৫ থেকে ৭ টাকার মধ্যেই থাকবে। যদি বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতি দিয়ে দেয় তাহলে পেঁয়াজের দাম কমবে। এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৩৬ টাকা। আর এখন হয়েছে ৪০ টাকা।’

আদার দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘বার্মার আদা ৫০ টাকা থেকে ৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বার্মার আদার দাম ৪৩ টাকা থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পাইকারি বাজারে। তবে ঈদের আগে দাম বাড়বে না। কারণ পর্যাপ্ত পরিমাণে আদা মজুদ রয়েছে।’

রসুনের দামের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, ‘মাঝারি আকারের দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আর চায়না রসুন বিক্রি হচ্ছে ৯৫ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে। গত এক সপ্তাহ আগে চায়না রসুনের দাম ছিল ৮০ টাকা থেকে ৯০ টাকা। আর দেশি রসুনের দাম ছিল ৫৫ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে দুই থেকে ৫ টাকা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে। কারণ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার ঈদকেন্দ্রিক আদা, রসুন ও পেঁয়াজে সংকট হওয়ার সম্ভবনা নেই। যদি ভারতের পেঁয়াজ আমদানির অনুমতি না মেলে তাহলে দুই-পাঁচ টাকা বাড়তে পারে। তবে মহাসংকটের মতো কিছু হবে না। আর যদি আমদানির অনুমতি মেলে তাহলে পেঁয়াজের দাম কিছুটা কমে যাবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান ঢাকা পোস্টকে বলেন, ‘পেঁয়াজের মজুদের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানির কোনো সিদ্ধান্ত হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে পেঁয়াজ ৫০ টাকা থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত পেঁয়াজের দাম সহনশীল অবস্থায় আছে। আমরা মূলত কৃষক বাঁচাতে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছি। কারণ কৃষকরা যদি দাম না পায় তাহলে তারা পেঁয়াজ চাষ থেকে সরে যাবে। আমাদের কি পরিমাণ মজুদ আছে, সেগুলো হিসেব করে দেখতে হবে। যদি মনে হয় যে, আমদানির প্রয়োজন আছে তাহলে আমরা আমদানির অনুমতি দিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী ঈদের আগে পেঁয়াজে কোনো সংকট হবে না। আর আদা-রসুনে তো কোনো ক্রাইসিস হওয়া সুযোগ নেই। কারণ আদা-রসুন আমদানির পাশাপাশি পর্যাপ্ত মজুদ রয়েছে। এরপরও আমরা সতর্ক আছি, যদি ক্রাইসিস তৈরি হয় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো।’


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত