শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভাবে পড়ে সারমিন আক্তার নামে এক মা তার আড়াই বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছে। সোমবার সকালে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সাড়ে ৩ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সেই মা মৃত শিশুকে নিয়ে আসেন। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।
সারাদিন মৃতদেহ হাসপাতালে পড়ে থাকলেও পুলিশ খবর পায় বিকাল ৪টায়। এরপর বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে শিশুটির মা সারমিন আক্তার (২২) বলেন, ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফতুল্লার পাগলা এলাকায় জনৈক শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের সংসারে জান্নাতুল নামে একটি কন্যাসন্তানের জন্ম হয়। তাদের শিশুটির বয়স যখন ৬ মাস তখন শাকিল তাদের মা-মেয়েকে রেখে অন্যত্রে বিয়ে করে চলে যায়। এরপর থেকে শাকিল আর তাদের খোঁজখবর নিত না। বাবা মাও কথায় কথায় গালাগালি করেন, খেতে দেয় না। শিশুটি ক্ষুধার জন্য অনেক যন্ত্রণা করত।
সারমিন আরও বলেন, গত রোববার বাবা-মায়ের কাছ থেকে রাজা মিয়ার ইটভাটায় চলে আসি। সেখানে এসে মনের ক্ষোভে সোমবার সকাল ৭টায় সন্তানের গলাটিপে ধরি। এ সময় সে নড়াচড়া না করলে তাকে নিয়ে প্রথমে আমার বাবা-মায়ের কাছে তাদের বাসায় চলে যাই। তখন মাকে নিয়ে স্থানীয় একটি ফার্মেসিতে যাই। ফার্মেসির লোকজন হাসপাতালে পাঠায়।
সারমিনের বাবা নূর ইসলাম বলেন, আমি ও আমার স্ত্রী দিনমজুরের কাজ করি। সারমিনও ইটখোলায় কাজ করে। তার স্বামী চলে যাওয়ার পর থেকে আমাদের সঙ্গেই ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় শ্রমিকদের থাকার খুপরি ঘরে বসবাস করত। ১৫ দিন আগে সেই ইটভাটা থেকে মধ্যনরসিংপুর এলাকায় মকবুল মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া চলে যাই।
রোববার সকালে সারমিন তার শিশুকন্যা জান্নাতুলকে নিয়ে রাজা মিয়ার ইটভাটায় শ্রমিকদের থাকার খুপরি ঘরে গিয়ে উঠেন। সেখানে থেকে কাজ করবেন বলে চলে যায়। সকালে খবর পেয়ে হাসপাতালে এসে জান্নাতুলের মৃতদেহ দেখতে পাই।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থলটি আমরা প্রথমে জানতে পেয়েছি সেটি সদর থানা এলাকা। পরে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে জানতে পারেন ঘটনাস্থল ফতুল্লায় পড়েছে। এজন্য কিছুটা বিলম্ব হয়েছে। হাসপাতালে এসে শিশুটির লাশ উদ্ধার করে তার মা সারমিনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুটিকে তার মা হত্যা করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত