শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫০ এএম
ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, তা দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা নিউক্লিয়ার বোমা বানাতে পারবে।
মঙ্গলবার এমন কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইরান সম্পর্কিত বিশেষ দূত রব মেলি।
গণমাধ্যম ন্যাশনাল রেডিও পাবলিককে রব মেলি বলেন, এটা এমন একটি জিনিস যেটি আমরা জানব, আমরা দেখব এবং আমরা সেটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিব যেমনটা আপনি ভাবছেন।
তবে রব মেলি জানিয়েছেন, ইরান এমন উদ্যোগ এখনো নেয়নি, যার মাধ্যমে বোমাটি তৈরি করা হবে। তবে ইরান যেভাবে ইউরেনিয়াম বাড়াচ্ছে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে ২০১৫ সালে হওয়া একটি পুরনো পারমাণবিক চুক্তি নতুন করে করতে গত সপ্তাহে অনানুষ্ঠানিক বৈঠকে বসে যুক্তরাষ্ট্র-ইরান।
এ চুক্তি করা নিয়ে আলোচনা দীর্ঘ সময় বন্ধ ছিল।
মূলত ইরান তাদের ইসলামি রেভ্যুলেশনারী গার্ডকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে বলছে। কিন্তু যুক্তরাষ্ট্র এটি মানতে চায় না। এ কারণে আলোচনা বন্ধ ছিল।
তাছাড়া ইরান বলছে তাদের সঙ্গে যে চুক্তি করা হবে সেখানে উল্লেখ থাকতে হবে, যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন আর এ চুক্তি থেকে সরে আসতে পারবেন না।
২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি বাতিল করে।
এ কারণে ইরান চুক্তি বাতিল না করার গ্যারান্টি চাইছে।
তবে রব মিলে জানিয়েছেন, কেউ নিশ্চয়তা দিতে পারবে না পরবর্তী প্রশাসন কোনো চুক্তি বাতিল করবে নাকি করবে না।
সূত্র: আল আরাবিয়া
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত