বাইকচালক হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

bcv24 ডেস্ক    ১০:২৯ পিএম, ২০২২-০৭-০৫    72

বাইকচালক হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদার (৪০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কথিত মোটর শ্রমিক সংগঠনের সহ-সভাপতি মাহিম আলম ফরিদ (৪০) ও তার ছেলে আসিফ হাওলাদার (২০)। তাদের বাড়ি উপজেলার বারইখালী ইউনিয়নের বারইখালী গ্রামে।

এর আগে সোমবার রাতে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। 

ফরিদ ও তার ছেলে আসিফ এ মামলার ১ ও ২ নাম্বার আসামি। তবে গোপনীয়তা রক্ষার স্বার্থে অন্য আসামিদের নাম জানায়নি পুলিশ। 

মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, ঘটনার পর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দুপুরে আসামি ফরিদ ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। 

গত ৪ জুলাই দুপুর ২টার দিকে উপজেলা সদরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে জাহাঙ্গীর হাওলাদারকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন ফরিদ ও তার ছেলে আসিফ। একপর্যায়ে চাকু দিয়ে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এ সময় জাহাঙ্গীরের ছেলে সাকিব হোসেন বাবাকে রক্ষায় এগিয়ে আসলে তার মুখমণ্ডলে চাকু দিয়ে আঘাত করে তারা পলিয়ে যান।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাকিব বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাহাঙ্গীর পৌর সদরের ২নং ওয়ার্ড বারইখালীর নিকাড়ীপাড়ার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত