মোবাইল কেনা নিয়ে তর্ক, ৪ সন্তানের বাবাকে ছুরিকাঘাতে হত্যা

bcv24 ডেস্ক    ১০:৩৫ পিএম, ২০২২-০৭-০৬    63

মোবাইল কেনা নিয়ে তর্ক, ৪ সন্তানের বাবাকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কেনাকে কেন্দ্র করে আবদুর রউপ নয়ন (৩৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নয়ন ওই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে ও পেশায় রাজমিস্ত্রী ছিলেন। 

তার তিন ছেলে ও নয় মাস বয়সি একটি মেয়ে রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফুলগ্রাম থেকে এক যুবক মোবাইল বিক্রির জন্য আবদুর রউপ নয়নের বাড়িতে আসে। এ সময় নয়নের আত্মীয় আবুল কালাম নামের এক যুবক মোবাইল ক্রয় করতে বাধা দেয়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে আবুল কালাম প্রকাশ্যে নয়নকে হুমকি দিয়ে চলে যায়। বুধবার সকালে আবদুর রউপ নয়ন বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে আবুল কালাম ছুটে আসে এবং হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নয়নকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় নয়নের চিৎকার শোনার পর বাড়ি থেকে তার বোন আসমা আক্তার ছুটে এসে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু নেওয়ার পরই চিকিৎসক সোলেমান বাদশা আবদুর রউপ নয়নকে মৃত ঘোষণা করেন। হামলাকারী আবুল কালাম একই বাড়ির আবুল কাসেমের ছেলে। 

আবদুর রউপ নয়নের মা সবুরা বেগম আহাজারি করে বলেন, আমার চার নাতির কি হবে? কে করবে তাদের লালন-পালন। আমার ছেলে রাজমিস্ত্রী ছিল।

নিহত নয়নের মামত বোন আনোয়ারা বেগম বলেন, আমি খবর শোনার পর বাড়িতে আসি। নয়নকে যে ছুরি মেরে হত্যা করেছে আমি তার ফাঁসি চাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, আমরা খবর শোনার পর লাশ উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত