কক্সবাজারে দুই লাখ ইয়াবাসহ চারজনকে আটক

bcv24 ডেস্ক    ০৬:২৩ পিএম, ২০১৯-০৪-২৮    467

কক্সবাজারে দুই লাখ ইয়াবাসহ চারজনকে আটক

কক্সবাজার সদর উপজেলা ও টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার রাতে কক্সবাজার শহরের মেরিন সিটি কমপ্লেক্স এবং টেকনাফ সদর ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ওই অভিযান চালানো হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানান। 

আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ইসলামাবাদ এলাকার সলিম উল্লাহর স্ত্রী সাবেকুন নাহার (২৫) এবং মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে মো. শাকের মিয়া (২৭), কক্সবাজার শহরের বড়ছড়া দরিয়ানগর এলাকার মোহাম্মদ মোস্তাকের ছেলে মোহাম্মদ হাসান (২০) ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আবু তালেবের ছেলে আবদুল জলিল (২৮)। 

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের অধিনায়ক মেজর মীর্জা শাহেদ মাহতাব বলেন, ইয়াবার বড় একটি চালান মজুদ করে রাখার খবর পেয়ে গত শনিবার ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এক বাড়িতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের গৃহকর্তা সলিম উল্লাহ পালিয়ে যায়। পরে তার স্ত্রী সাবেকুন নাহারকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী খাটের নিচে লুকিয়ে রাখা ২ লাখ ইয়াবা পাওয়া যায়।

মীর্জা শাহেদ বলেন, ওই দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন বলে তথ্য পেয়েছেন তারা। সাবেকুন নাহারের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে। 

এদিকে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের মেরিন সিটি কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ তিন জনকে আটক করা হয় বলে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ জানান।

তিনি বলেন, ওই এলাকায় তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। পরে তাদের শরীর তল্লাশি করে ২ হাজার ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা করা হবে বলে উইং কমান্ডার আজিম জানান।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত