কোলাহল কমেছে রাজধানীতে, রাস্তায় গণপরিবহন সংকট

bcv24 ডেস্ক    ১১:১৭ পিএম, ২০২২-০৭-০৮    64

কোলাহল কমেছে রাজধানীতে, রাস্তায় গণপরিবহন সংকট

আর মাত্র একদিন। তারপরই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে ঈদুল আজহা। তাই তো ঈদ সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়ছে মানুষ। ফলে রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এর মধ্যেই ধীরে ধীরে নীরব হয়ে আসছে রাজধানী। নগরের ব্যস্ততম সড়কগুলোতে কমেছে মানুষের আনাগোনা। রাস্তার পাশে থাকা অধিকাংশ দোকানপাট ও রেস্টুরেন্ট এখন বন্ধ।

সড়কে কমেছে পরিবহনের সংখ্যাও। যারা নানা প্রয়োজনে বাইরে বের হয়েছেন তারা দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছেন না। মাঝে মধ্যে কিছু গণপরিবহন পাওয়া গেলেও সেগুলো এখন বাস ও ট্রেন স্টেশনমুখী যাত্রী তুলছে। স্বল্প দূরত্বের যাত্রী নিতে তাদের মধ্যে অনীহা দেখা গেছে।

শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, বিজয় সরণী, গুলশান, রামপুরা ও নতুন বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে এসব এলাকায় দেখা যায়, সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হলেও একদম ফাঁকা নয়। যানবাহনের সংখ্যাও স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত পরিবহনের সংখ্যাই বেশি। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। মাঝে মধ্যে কয়েকটির দেখা মেললেও সেগুলো বেশি দূরত্বের যাত্রী না হলে নিচ্ছে না।

গণপরিবহন কম থাকায় মানুষকে দীর্ঘসময় রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। এই সুযোগে সিএনজি ও রিকশাচালকরা বেশি ভাড়া আদায় করছেন বলে অপেক্ষমাণ যাত্রীরা অভিযোগ করেছেন।

দুপুরে রাজধানীর নতুন বাজারে পরিবার নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন গোলাম হোসেন। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাবেন ঈদের ট্রেন ধরতে। কিন্তু ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পরও বাস পাননি। তিনি বলেন, ট্রেন ধরার জন্য বাসের অপেক্ষা করছি। ৩০ মিনিট ধরে অপেক্ষা করেও বাস পেলাম না। ঈদের সময় প্রতিবারই এমন হয়।

সময় মতো ট্রেন ধরতে শেষে সিএনজি নিয়ে রওনা হন গোলাম হোসেন, তাও স্বাভাবিকের চেয়ে ৩০-৪০ টাকা বেশি ভাড়া দিয়ে।

রামপুরা ব্রিজে বাসের জন্য অপেক্ষা করছিলেন মো. নাজিম, যাবেন বিজয়নগর। কিন্তু স্বল্প দূরত্ব হওয়ায় যাত্রী তুলছে না বাসগুলোও।

তিনি বলেন, আকাশ পরিবহনের দুটি বাসে উঠেছিলাম। বিজয়নগরের কথা শুনে নামিয়ে দিয়েছে। তারা বলে সদরঘাটের যাত্রী ছাড়া নেবে না। কিন্তু আকাশ লোকাল বাস। তারা সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত সব স্টপেজের যাত্রী তোলে বাসে। এখন ঈদের সময় বলে নিচ্ছে না।

এ বিষয়ে আকাশ পরিবহনের একটি বাসের হেলপার মো. লিটন বলেন, বাস সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত যায়। আমরা যাওয়ার সময় সব স্টপেজের যাত্রী উঠাই। কিন্তু ঈদের সময় বলে উত্তরা থেকে যাওয়ার সময় শুধু সদরঘাটের যাত্রী উঠাই কিছু বাড়তি টাকার জন্য। এখন তো ঈদের সময় আমাদেরও তো পরিবার আছে, ঈদ করা লাগবে। ভাইঙ্গা ভাইঙ্গা সময় বেশি লাগে, টাকাও কম উঠে।

এদিকে রাজধানী ধীরে ধীরে ফাঁকা হয়ে আসায় ফুরফুরে মেজাজে আছেন রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, ঈদের সময় অনেকেই বাড়ি যান না। তখন রিকশা আর সিএনজি যাতায়াতের একমাত্র ভরসা। তাই ঈদের সময় তাদেরও ভালো আয় হয়।

কারওয়ান বাজারে যাত্রী নামিয়ে আবার যাত্রী নেওয়ার জন্য অপেক্ষায় থাকা রিকশাচালক শাজাহান বলেন, ঈদের সময় অনেক রিকশাচালক গ্রামে যায় না। কারণ এই সময় বেশি খেপও মারা যায়, টাকাও ভালো আয় হয়। কারণ রাস্তাঘাট থাকে পুরা ফাঁকা। আজ তো রাস্তায় যানজট কম। রিকশা চালাতে এখন খুব মজা লাগে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত