২৫০ টাকার ভাড়া ১০০০

bcv24 ডেস্ক    ১১:২৩ পিএম, ২০২২-০৭-০৮    71

২৫০ টাকার ভাড়া ১০০০

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাসের ভাড়া বছরের অন্যান্য সময় থাকে ২০০ থেকে ২৫০ টাকা। কিন্তু যখন মানুষ শত ভোগান্তি উপেক্ষা করে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছে তখনই ২৫০ টাকার ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা!

শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে রাজধানীর অন্যান্য বাস টার্মিনালের মতো মহাখালী বাস টার্মিনালেও উপচে পড়া ছিল ঈদ যাত্রার যাত্রীদের। সকাল থেকে তারা কাউন্টারের সামনে ভিড় করছিলেন। কিন্তু যানজটের কারণে বাসগুলো রাস্তায় আটকা পড়ায় তারা টিকিট বিক্রি করছিল না। এক একটি করে বাস যখন এসে মহাখালী পৌঁছাচ্ছে তখনই কেবল সেই বাসের রানিং টিকিট বিক্রি করা হচ্ছিল কাউন্টার থেকে।

ফলে সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের জটলা তৈরি হয় মহাখালী বাস টার্মিনালে। এসব যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ টাঙ্গাইলের। তবে যাত্রী চাপ সবচেয়ে বেশি ছিল ঢাকা-ময়মনসিংহ রুটের। 

প্রচুর যাত্রী, তবে বাস নেই,  মহাখালী বাস টার্মিনাল তখন অনেকটাই বাসশূন্য। তবে ময়মনসিংহগামী সৌখিন এক্সপ্রেসের বাস ছিল বেশ কয়টি। যাত্রীর চাহিদার সুযোগে তারা হাঁকডাক দিয়ে ১০০০ টাকায় যাত্রীদের বাসে তুলছিল। যেখানেই যান ১০০০ এমন হাঁকডাকে গরম তখন মহাখালী বাস টার্মিনাল। ২৫০ টাকার টিকিট দিনব্যাপী তারা ৮০০-১০০০ টাকায় বিক্রি করেছে। 

এমনই এক বাসের হেলপার আলতাব হোসেন তখন হাঁকডাক দিয়ে যাত্রী তুলছিলেন বাসে। এসময় কথা হয় আলতাব হোসেনের সঙ্গে, ভাড়া এতো বেশি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন না হাজার হাজার যাত্রী অথচ বাস নেই টার্মিনালে। আমরাও যানজটে আটকা ছিলাম ফলে ট্রিপ কমে গেছে। আমরা কি লাভ করব না? তাই তো ভাড়া নিচ্ছি ১০০০ টাকা, দুই একটা বাস অবশ্য ৮০০ টাকা নিচ্ছে। যে যেভাবে পারছে  কিছুটা ভাড়া বেশি নিয়ে যাত্রী পৌঁছে দিচ্ছে।

ময়মনসিংহ যাওয়ার জন্য মহাখালী বাস টার্মিনালে ৩ ঘণ্টা যাবত স্ত্রী সন্তান নিয়ে অপেক্ষা করেছেন মাসুদুর রহমান নামে একজন বেসরকারি চাকরিজীবী। তিনি এসেছেন রাজধানীর কড়াইল বস্তি থেকে। তিনি বলেন, অন্য সময় ময়মনসিংহ যেতে ভাড়া লাগে ২০০ থেকে ২৫০ টাকা। আর এখন প্রচুর যাত্রী, বাসও নেই যানজটের কারণে। এই সুযোগে তারা ১০০০ টাকা করে ভাড়া আদায় করছে। মানুষও অসহায়ের মতো বাধ্য হয়ে এই অতিরিক্ত ভাড়াতেই যাচ্ছে। 

এ বিষয়ে সৌখিন এক্সপ্রেসের চালক রিয়াজুল ইসলাম বলেন, ভাই পুরো সড়কজুড়ে যানজট ছিল, বেশিরভাগ বাস যানজটে আটকা। এদিক হাজার হাজার যাত্রী টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছে। যানজটে বাস ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় আমাদের ট্রিপ অনেক কমে গেছে। যে কারণে আমরা একটু বেশি ভাড়া আদায় করে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। এসব যাত্রীরা তো বাড়িতে যাবেই, তাই একটু বেশি ভাড়ায় তাদের নিজ নিজ গন্তব্যে আমরা পৌঁছে দিচ্ছি। বছরে এই ঈদের সময়ই একটু দাবি, বকশিশ তো আমরা আশা করিই। ঈদ পার হলে আবার আগের মতো ২৫০ টাকায় যাত্রী পৌঁছে দেব।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত