শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঈদুল আজহা উদযাপন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্বাভাবিক সময়ে প্রধানমন্ত্রী ঈদের দিন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তবে করোনার কারণে গত পাঁচটি ঈদের মতো এবারও ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।
গণভবন সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া অডিও ও ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন তিনি। এবার তার সঙ্গে ঈদ উদযাপন করতে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ঢাকায় অবস্থান করছেন।
আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউ কেউ ঈদ উদযাপন করবেন নিজ নির্বাচনী এলাকায়। কেউ রাজধানী ঢাকায়। যারা ঢাকায় ঈদ উদযাপন করবেন তাদের অধিকাংশই নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। অথবা ঈদের পর নির্বাচনী এলাকায় যাবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল আজহা উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদের অপর সদস্য তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। রমজানের ঈদের পর নোয়াখালীর নির্বাচনী এলাকায় গেলেও এবার তিনি যাবেন না। ঈদের কয়েক দিন আগে নির্বাচনী এলাকা শেরপুর ও গোপালগঞ্জ থেকে ঘুরে এসেছেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মুহাম্মদ ফারুক খান। তারা ঢাকায় ঈদ উদযাপন করবেন। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন ঢাকায়।
নিজ জেলা টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক। এরই মধ্যে ফরিদপুরে অবস্থান করছেন আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। মাদারীপুরে ঈদ উদযাপন করবেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাজাহান খান।
দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ জেলা কুষ্টিয়ায় গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদও ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষদের সঙ্গে। অপর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ঈদ উদযাপন করতে মাদারীপুর গেছেন।
সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নিজ জেলা জামালপুর, আফজাল হোসেন পটুয়াখালী এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন।
ঢাকায় থাকবেন কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। ঈদের পরের দিন নিজ জেলা জয়পুরহাট যাবেন সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত