শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫২ এএম
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন ঘেরাও করতে এসেছিলেন বিক্ষোভকারীরা। কিন্তু গোপন গোয়েন্দাসূত্রে এ খবর পেয়ে সামরিক বাহিনীর সহায়তায় একদিন আগে, শুক্রবারই সরকারি বাসভবন থেকে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
কিন্তু প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার খবর বিক্ষোভকারীদের অসন্তোষ না কমিয়ে বরং বাড়িয়ে দেয়। প্রেসিডেন্টের বাসভবন চত্বরে গিয়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান, তারপর এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েছেন। তারা বাড়ির ছাদে, বাগানে শ্রীলঙ্কার পতাকা টাঙিয়ে দিয়েছেন।
একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে নেমে সাঁতার কাটছেন। এ সময় পুলের পাশে দাঁড়িয়ে অনেক বিক্ষোভকারীকে লঙ্কান পতাকা উড়াতে দেখা যায়।
অপর একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনের কিচেনে ঢুকে পড়েছেন একদল বিক্ষোভকারী। সেখানে ফ্রিজ খুলে খাবার খাচ্ছেন কেউ। আবার অনেকে আটা-ময়দা, শাক-সবজি, মাছ-মাংস বের করে রান্নার প্রস্তুতি নিচ্ছেন।
অনেকে আবার প্রেসিডেন্টের বিছানা, সোফায় শুয়ে সেলিফি তুলে তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে; আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে এসব ছবি ও ভিডিও।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে আর কিছু নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানি প্রয়োজন মেটাতে পারছে না।
বর্তমান এই দুরাবস্থার জন্য দেশটির অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের দায়ী করছেন। গত মার্চ থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত