শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৫০ এএম
সৌদি আরবের সরকার ও রাষ্ট্রপ্রধান বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ চলতি বছরের সব হজযাত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে দেশটিতে অবস্থানরত সব হজযাত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাদশাহ বলেন, করোনা মহামারি মোকাবিলায় সৌদি সরকারের ইতিবাচক প্রতিষ্ঠার ফলে চলতি বছর দেশের অভ্যন্তর ও বাইরের ১০ লাখ হজযাত্রী হজ করতে পারছেন।
গত দুই বছরের তুলনায় মহামারির তেজ খানিকটা কম থাকলেও চলতি বছর সৌদিতে হজ করতে যাওয়া বিদেশি হজযাত্রীদের জন্য একটি বড় ভোগান্তির কারণ দেশটির আবহাওয়া। বছরের এই সময় সৌদি আরবের গড় তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ফলে, এই তাপমাত্রায় অনভ্যস্ত অনেক হজযাত্রীরই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ভাষণে সৌদি বাদশাহ বলেন, হাজীদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবারের ভাষণে চলতি বছরের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সৌদি সরকারের কর্মকর্তা ও কর্মচারির প্রশংসা করেন বাদশাহ। পাশপাশি সব হজযাত্রীর হজ যেন আল্লাহ কবুল করে নেন— সেজন্য আল্লাহর কাছে প্রার্থনাও করেন তিনি।
ইসলাম ধর্মবলম্বীদের দুই উৎসবের একটি হল কোরবানির ঈদ বা ঈদুল আজহা। ঈদুল-ফিতর বা রোজার ঈদের ২ মাস ১০ দিন পর, আরবি জিলহজ মাসের ১০ তারিখ হয় এই ঈদ। সামর্থ্যবান মুসলিমরা এই ঈদে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধর্মীয় বিধান মেনে গরু-মহিষ-ছাগল-ভেড়া-দুম্বা-উট প্রভৃতি গৃহপালিত পশু কোরবানি করেন।
এদিকে, করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ রাখার পর চলতি বছর বিদেশি হজযাত্রীদের জন্য ফের সীমান্ত খুলেছে সৌদি। আজ শনিবার দেশটিতে ঈদুল আজহা পালিত হচ্ছে। এই দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত