মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম
বরিশালের উজিরপুরের ইচলাদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাইয়ের বিরুদ্ধে এক সৌদি প্রবাসীর বৃদ্ধা মা’য়ের নিকট চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে ওই প্রবাসীর বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে পরিবারের সবাইকে পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ওই প্রবাসীর বৃদ্ধা মা হাচেন ভানু বাদী হয়ে স্থানীয় ওই ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ জনকে আসামি করে উজিরপুর মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার শিকারপুর ইউনিয়নের ইচলাদী গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রাবাসী মো: আজিজ শেখ গত বছরের ১মার্চ একই এলাকার বাসিন্দা আবু তালেব ফকিরের নিকট থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। এক বছর ধরে সেই জমি তিনি ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি আজিজ তার ওই জমিতে একটি পুকুর খনন করেন এবং গত কয়েকদিন ধরে অন্যত্র থেকে মাটি সেই পুকুরের পার বাধাচ্ছিলেন। হঠাৎ গত বুধবার সকাল ১০টার দিকে সেই কাজে বাধা প্রদান করে জমিদাতা আবু তালেব ফকির ও স্থানীয় চেয়ারম্যানের ছোট ভাই জাহিদুল হাওলাদার জাহিদসহ বেশ কয়েকজন। এ সময় তারা প্রবাসী আজিজের বৃদ্ধা মা হাচেন ভানু ও তাদের কাজে আসা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বসতঘরে আগুন দিয়ে পরিবারের সবাইকে পুড়িয়ে মারা হুমকি দেয়। অভিযোগকারী বৃদ্ধা হাচেন ভানু ক্ষোভ প্রকার করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের ক্রয়কৃত জমিতে আমরা পুকুর খনন করি। পুকুরের খনন কাজে বাঁধাদেয় শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হাওলাদারের ভাই জাহিদুল (আমার কাছে) ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেছে। হুমকি-ধামকি দিয়ে বলে আমার প্রবাসী ছেলে বাড়িতে আসলে তাকে খুন করবে। টাকা না দিলে কোনো খনন করতে দিবে না। আমি চেয়ারম্যান সরোয়ারের ভাই জাহিদুলসহ সবাইকে আসামি করে থানায় অভিযোগ করেছি।’
এ ব্যাপারে উজিরপুর মডেল থানা কর্মকর্তা ইনচার্স (ওসি) শিশির কুমার পাল অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ‘অভিযোগ পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে অভিযুক্ত জাহিদুল ইসলাম এর সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যানি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত