মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৬ এএম
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামি ২৭ অক্টোবর চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা ফ্লাইট। দিন-তারিখ নির্ধারণ করা হলেও সপ্তাহে কয়টি ফ্লাইট পরিচালনা করবে তা এখনো জানায়নি বিমান কর্তৃপক্ষ। সম্প্রতি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খুব শিগগিরই নতুন এই রুটের সিডিউল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে সাড়ে চার বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি ফ্লাইট। আগামি ১৬ মে থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাতে এই রুটটি বন্ধ
করে দেয়া হয়।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘জুলাই ও সেপ্টেম্বরে আরও দুটি ব্র্যান্ডনিউ বোয়ি-৭৮৭ বহরে যুক্ত হলে আরেও নতুন কিছু রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেবে বিমান।’
জানা গেছে, আগামি জুনে ঢাকা থেকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী গুয়াংজুতে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময় বিমানের রুট ছিল ২৮টি। চালু ছিল ২৬টি। কমতে কমতে এখন চালু আছে আঞ্চলিকসহ ১৫টি রুট। ঢাকা থেকে নিউইয়র্ক, লন্ডন, ম্যানচেস্টার, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, রোম, প্যারিস, ব্রাসেলস, টরেন্টো, হংকং, দিল্লিসহ ২৬টি আন্তর্জাতিক রুটে নিয়মিত বিমানের ফ্লাইট চলাচল করত। কিন্তু লোকসানের কারণে নিউইয়র্ক, ম্যানচেস্টার, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, রোম, প্যারিস, ব্রাসেলস, টরেন্টো অফিস, নারিতা, নাগোয়া, ত্রিপলি, হংকং, দিল্লি, মুম্বাই রুট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। সর্বশেষ বন্ধ হয়েছে ফ্রাঙ্কফুর্ট এবং রোম রুট। ইউরোপ ও উত্তর আমেরিকা মিলে শুধু ঢাকা-লন্ডন রুট চালু আছে।
২০১৩ সালে মিয়ানমারের ইয়াঙ্গুনে সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল বিমান। কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপের মালে ও শ্রীলঙ্কার কলম্বো রুটেও ফ্লাইট চালানোর জন্য দুটি বোয়িং লিজ নেয়ার প্রক্রিয়া চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত