শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
যৌন অপরাধীদের সাজা হিসেবে রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির বিধান রেখে একটি আইন প্রবর্তন করতে যাচ্ছে থাইল্যান্ড। এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে আইনপ্রণেতাদের অনুমোদন পাওয়ায় এখন সেটি কার্যকর হওয়ার পথে আরেক ধাপ এগিয়েছে।
নতুন এই আইন কার্যকর হলে যৌন অপরাধীরা কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ফেলার বিকল্প হিসেবে খোজাকরণ পদ্ধতিটি বেছে নিতে পারবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, যৌন অপরাধীদের সাজা সংক্রান্ত নতুন আইনটি গত মার্চে বিল আকারে সংসদের নিম্নকক্ষে উপস্থাপন করা হয়েছিল।
সোমবার সন্ধ্যার দিকে সংসদে ১৪৫ সিনেটরের ভোটে সেটি পাস হয়েছে। তবে দু’জন সিনেটর সংসদে অনুপস্থিত ছিলেন। এখন সংসদের উচ্চকক্ষে এই বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সেখানে পাস হলে আইনটি কার্যকরের জন্য রাজকীয় অনুমোদনের প্রয়োজন হবে।
থাইল্যান্ডের সংশোধনাগার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন কারাগার থেকে ১৬ হাজার ৪১৩ জন দোষী সাব্যস্ত যৌন অপরাধী মুক্তি পেয়েছেন। পরে তাদের মধ্যে অন্তত ৪ হাজার ৮৪৮ জন ফের একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।
বিলে বলা হয়েছে, কিছু যৌন অপরাধীকে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ‘ঝুঁকি’ হিসেবে বিবেচনা করে খোজাকরণের ইনজেকশন দেওয়া যেতে পারে; যা তাদের টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেবে। কারাদণ্ডের মেয়াদ কমানোর বিনিময়ে তারা এই বিকল্প বেছে নিতে পারবেন। তবে এতে অন্তত দু’জন চিকিৎসকের অনুমোদনের প্রয়োজন হবে।
বিলটি অনুযায়ী, দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের ১০ বছরের জন্য পর্যবেক্ষণ এবং তাদের হাতে ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরতে হবে।
বিলটি পাস হলে বিশ্বে রাসায়নিক খোজাকরণের শাস্তির বিধান রয়েছে এমন দেশগুলোর ছোট এক দলে নাম লেখাবে থাইল্যান্ড। আর এই দলে রয়েছে পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, এস্তোনিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য।
মঙ্গলবার থাইল্যান্ডের বিচারমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, ‘আমি এই আইনটি দ্রুত পাস করতে চাই।’ তিনি বলেন, ‘আমি আর নারীদের সাথে খারাপ ঘটনার খবর দেখতে চাই না।’
তবে দেশটিতে যৌন সহিংসতা মোকাবিলায় কাজ করা বেসরকারি সংস্থা উইমেন অ্যান্ড মেন প্রোগ্রেসিভ মুভমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জ্যাদেদ চৌইলাই বলেন, রাসায়নিক খোজাকরণের মাধ্যমে যৌন অপরাধ মোকাবিলা করা যাবে না। কারাগারে থাকাকালীন দণ্ডপ্রাপ্তদের মানসিকতা পরিবর্তন ও পুনর্বাসন করা উচিত।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত