ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক

bcv24 ডেস্ক    ১২:৫১ পিএম, ২০২২-০৭-১৪    74


ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা তথা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম দফার ভোটে শীর্ষস্থানে রয়েছেন সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রথম দফার ভোটে ভারতীয় বংশোদ্ভুত এই রাজনীতিবিদ বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকা কনজারভেটিভ পার্টি বা টোরি দলের আইনপ্রণেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা এবং এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৩ জুলাই) অনুষ্ঠিত ভোটাভুটিতে ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক পেয়েছেন ৮৮টি ভোট।

তবে তাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী পেনি মর্ডান্ট। ভোটাভুটিতে পেনি পেয়েছেন ৬৭টি ভোট। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা লিজ ট্রাস ৫০টি ভোট পেয়েছেন।

এদিকে প্রথম রাউন্ডের ভোটাভুটির পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন দুই প্রার্থী। তারা হলেন – অর্থমন্ত্রী নাদিম জাহাউই এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। প্রথম রাউন্ডেই জাহাউই-এর ছিটকে যাওয়া বেশ বিস্ময়ের। কারণ অনেকেই ইরানি বংশোদ্ভুত এই রাজনীতিককে সুনাকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করছিলেন।

সংবাদমাধ্যম বলছে, ভোটাভুটিতে জাহাউই এবং হান্ট – কেউই ন্যূনতম ৩০টি ভোটও পাননি। এর ফলে প্রথম রাউন্ডের পর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রইলেন ঋষি সুনাকসহ মোট ছয়জন প্রার্থী। আগের দিনই ছিটকে গিয়েছিলেন আরও তিন প্রার্থী। কনজারভেটিভ পার্টির মোট ৩৫৮ জন এমপি ভোট দিয়েছেন।

বুধবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ভোটের ফলাফলে ঋষি সুনাক পেয়েছেন ৮৮ ভোট, পেনি মর্ডান্ট ৬৭ ভোট, লিজ ট্রাস ৫০ ভোট, কেমি ব্যাডেনোচ ৪০ ভোট, টম তুগেনধাত ৩৭ ভোট, সুয়েলা ব্রেভারম্যান ৩২ ভোট। এছাড়া পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়া নাদিম জাহাউই পেয়েছেন ২৫ ভোট এবং জেরেমি হান্ট ১৮ ভোট পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বরিস জনসন সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। মূলত ‘পার্টিগেট’ থেকে শুরু হয়েছিল জনসন সরকারের ভাবমূর্তির পতন। ব্রিটেনে কঠোর কোভিড লকডাউন চলাকালে সরকারি বাসভবনে মদের পার্টি বসানো নিয়ে দলের মধ্যেই অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন বরিস।

এরপর থেকে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছে জনসন সরকার। কনজারভেটিভ পার্টির ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনচার-এর যৌন কেলেঙ্কারি কফিনে শেষ পেরেক মেরে দেয়। মত্ত অবস্থায় এক ব্যক্তির পুরুষাঙ্গ চেপে ধরার দায়ে অভিযুক্ত হয়েছিলেন পিনচার। প্রথম থেকে পুরোটা জেনেও, অস্বীকার করেছিলেন বরিস। পরে তার মিথ্যাচার ধরা পড়ে যায়।

এরপরই জনসন সরকারের অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঋষি সুনাক। যার সূত্র ধরে একের পর এক সংসদ সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা ইস্তফা দেন এবং বরিস জনসনও পদ ছাড়তে বাধ্য হন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত