ঈদে ‘ম্যাজিক্যালি’ কমেছে মোটরসাইকেল দুর্ঘটনা

bcv24 ডেস্ক    ১০:২১ পিএম, ২০২২-০৭-১৫    62


ঈদে ‘ম্যাজিক্যালি’ কমেছে মোটরসাইকেল দুর্ঘটনা

ঈদ মানেই উৎসব আর আনন্দ। সারাদেশে এ সময় উৎসবের আমেজ বিরাজ করলেও ‘সড়ক দুর্ঘটনা’র মতো ঘটনা হঠাৎ বিষাদের কালো ছায়ায় ঢেকে দেয় ঈদ আনন্দ। একটি পরিবারকে ধুলায় ধূসরিত করতে একটি সড়ক দুর্ঘটনাই যথেষ্ট।

তবে, এবারের ঈদে (ঈদুল আজহা) মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে দুর্ঘটনা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের অনড় সিদ্ধান্তের কারণে গতবারের তুলনায় এ ঈদে ‘ম্যাজিক্যালি’ কমেছে মোটরসাইকেল দুর্ঘটনা।

এবারের ঈদে (ঈদুল আজহা) মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে দুর্ঘটনা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের অনড় সিদ্ধান্তের কারণে গতবারের তুলনায় এ ঈদে ‘ম্যাজিক্যালি’ কমেছে মোটরসাইকেল দুর্ঘটনা

দেশে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের প্রধান ভরসাস্থল রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)। সারাদেশ থেকে দুর্ঘটনায় আহত রোগীরা এসে ভিড় জমান এ হাসপাতালে। বিশেষ করে ঈদ এলেই পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে অস্ত্রোপচারসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা কক্ষের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন দেখা যায়। অন্যদিকে, রোগীদের সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হয় চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের।

ঈদে মামাবাড়ি যাওয়ার পথে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল আট বছরের শিশু জিহাদ হোসেন। কিন্তু ভয়াবহ এক দুর্ঘটনায় পতিত হয়ে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হতে হয়। হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জড়ানো সাদা ব্যান্ডেজ। শিশুটির চিৎকারে হাসপাতালের আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে।

গত মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তার মা নাজমা বেগমও আহত হন। অসংখ্য রোগীর ভিড়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কোনো শয্যা মেলেনি তাদের। বাধ্য হয়ে মা-ছেলের স্থান হয় হাসপাতালে বারান্দায়। সেখানেই চিকিৎসা চলছে।

শিশু জিহাদ ও তার মা শুধু নয়, তাদের মতো অসংখ্য রোগীর স্থান হয়েছে হাসপাতালের বারান্দায়।

ঈদের আগের ও পরের তিনদিনে (মোট ছয়দিন) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৬৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। গত ঈদে (ঈদুল ফিতর) এ সংখ্যা ছিল দেড় হাজারেরও বেশি। ওই সময় আহতদের ৩০ শতাংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনার। অনেকের হাত-পা কেটে ফেলতে হয়েছিল

হাসপাতালে ভর্তি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নাহিদুল ইসলাম জানান, গত সোমবার রাতে মোটরসাইকেলে ভাইসহ তিনি বাজারে আসছিলেন। হঠাৎ পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তারা দুজনই গুরুতর আহত হন। তবে, ভাইয়ের আঘাত কিছুটা কম হলেও তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন তিনি।

গতকাল (বৃহস্পতিবার) দুই পায়ে অস্ত্রোপচার হয়েছে। এখন পা হারানোর শঙ্কায় আছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের ও পরের তিনদিনে (মোট ছয়দিন) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৬৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। গত ঈদে (ঈদুল ফিতর) এ সংখ্যা ছিল দেড় হাজারেরও বেশি। ওই সময় আহতদের ৩০ শতাংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনার। অনেকের হাত-পা কেটে ফেলতে হয়েছিল।

ঈদের আগের ও পরের তিনদিনে (মোট ছয়দিন) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোট ৬৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন / ঢাকা পোস্ট

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, ঈদের সময়ও আমাদের হাসপাতালে রোগীর চাপ থাকে। গত ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগীর চাপ ছিল বেশ। তবে, এ ঈদে সেটা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

গতবার আহত হয়ে হাসপাতালে আসা ৩০ থেকে ৪০ শতাংশ রোগী ছিল মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এ বছর সেটা কমে ২০ শতাংশের নিচে নেমে এসেছে। ম্যাজিক্যালি কমে আসার বড় কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, ঈদ উপলক্ষে সরকার মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর সাতদিনের বিধিনিষেধ দিয়েছিল। সেটা কাজে লেগেছে

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম

‘এবার ঈদ-পরবর্তী সময়ে পশু জবাই ও কাটাকাটি করতে গিয়ে আহত রোগী বেশি পেয়েছি। শতকরা হিসাবে যদি বলি, পশু জবাই ও কাটাকাটি সংক্রান্ত আহত রোগী প্রায় ৮০ শতাংশ। ১৫ শতাংশের মতো মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। বাকিরা বিভিন্নভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

তিনি বলেন, গতবার আহত হয়ে হাসপাতালে আসা ৩০ থেকে ৪০ শতাংশ রোগী ছিল মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এবার সেটা কমে ২০ শতাংশের নিচে নেমে এসেছে। ম্যাজিক্যালি কমে আসার বড় কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, ঈদ উপলক্ষে সরকার মহাসড়কে মোটরসাইকেল চলাচলের ওপর সাতদিনের বিধিনিষেধ দিয়েছিল। সেটা কাজে লেগেছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লা ঢাকা পোস্টকে বলেন, প্রতি ঈদেই আমাদের একটা ভয়ংকর অবস্থার মুখোমুখি হতে হয়। তবে, গতবারের তুলনায় এবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কিছুটা কম। এবারের ঈদে বাস, ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় কিছু রোগী আসলেও অধিকাংশই এসেছে গরুর লাথি-গুঁতা খেয়ে অথবা গরু-ছাগলের মাংস বানাতে গিয়ে হাতে-পায়ে ছুরির আঘাত পেয়ে।

 গতবার আহত হয়ে হাসপাতালে আসা ৩০-৪০ শতাংশ রোগী ছিল মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এবার সেটা কমে ২০ শতাংশের নিচে নেমে এসেছে / ঢাকা পোস্ট

তিনি বলেন, ঈদের দিন হাসপাতালে রেকর্ড সংখ্যক তিনশোর বেশি রোগী এসেছে। এরপর থেকে রোগী সংখ্যা কিছুটা কমেছে। তবে, গতবারের তুলনায় এবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার রোগীর সংখ্যা কম ছিল। যা ১০ থেকে ২০ শতাংশের বেশি হবে না। কারণ, এবারের ঈদে মোটরসাইকেল চলাচলের ওপর সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল। সেটা হয়তো কাজে লেগেছে।

প্রতি ঈদেই আমাদের একটা ভয়ংকর অবস্থার মুখোমুখি হতে হয়। তবে, গতবারের তুলনায় এবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কিছুটা কম। এবারের ঈদে বাস, ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় কিছু রোগী আসলেও অধিকাংশই এসেছে গরুর লাথি-গুঁতা খেয়ে অথবা গরু-ছাগলের মাংস বানাতে গিয়ে হাতে-পায়ে ছুরির আঘাত পেয়ে

অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লা

হাসপাতালের তথ্য অনুযায়ী, ঈদের আগের দিন শনিবার হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ২৯৮ জন এবং ভর্তি হন ৮৭ জন। ঈদের দিন রোববার চিকিৎসা নিয়েছেন ২৭০ জন এবং ভর্তি হন ১২৯ জন। সোমবার (ঈদের পরদিন) চিকিৎসা নেন ২৬১ জন এবং ভর্তি হন ১০৬ জন। মঙ্গলবার চিকিৎসা নেন ২৩০ জন এবং ভর্তি হন ১১৬ জন। বুধবার সেবা নেন ২২৮ জন, ভর্তি হন ১০৯ জন। 

গতকাল (বৃহস্পতিবার) হাসপাতালটিতে দুর্ঘটনায় আহত হয়ে সেবা নেন ২৩৮ জন। তাদের মধ্যে ভর্তি হন ১১০ জন।


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত