বরিশালে তিল ধারণের ঠাঁই নেই লঞ্চে

bcv24 ডেস্ক    ১০:২৩ পিএম, ২০২২-০৭-১৫    80

বরিশালে তিল ধারণের ঠাঁই নেই লঞ্চে

বরিশাল নদী বন্দরে কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত আশানুরুপ যাত্রী না হলেও শুক্রবার (১৫ জুলাই) হঠাৎ করে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। এতে পুরোনো চাঞ্চল্য ফিরে এসেছে লঞ্চ মালিক ও স্টাফদের মাঝে। স্পেশাল সার্ভিসের মোট ১৫টি লঞ্চ এবং সরকারি সার্ভিসের একটি জাহাজ যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর ত্যাগ করবে।

তবে যাত্রীদের অভিযোগ, চাপ বৃদ্ধি পাওয়ায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তুলছে লঞ্চগুলো।

কুয়াকাট-২ লঞ্চের যাত্রী শাহিন জমাদ্দার বলেন, ঈদের ছুটির পরে বাড়তি কয়েক দিনের ছুটি নিয়েছিলাম। রোববার গিয়ে অফিস করবো। এজন্য শনিবার দিন হাতে রেখে শুক্রবার রওনা করেছি। আমার মতো অনেকেই একই সিদ্ধান্ত নিয়েছেন বিধায় আজ এত ভিড়।

একই লঞ্চের আরেক যাত্রী সোহেল বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এত ভিড় লঞ্চে হবে কেউ ভাবেনি। আসলে বরিশালের মানুষের কাছে লঞ্চের মতো প্রিয় পরিবহন আর নেই। আমি পরিবারসহ লঞ্চে এসেছি, এখন ফিরেও যাচ্ছি। লঞ্চে অতিরিক্ত যাত্রী নিচ্ছে এটি একটি ভোগান্তির বিষয়।

কীর্তনখোলা-২ লঞ্চের যাত্রী ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, লঞ্চের ভাড়া কমেনি। মাঝখানে কিছু দিন কিছুটা কমিয়েছিল। এখন আবার ডেকের ভাড়া সাড়ে তিন শ থেকে চার শ আর ডাবল কেবিন আড়াই হাজার টাকা, সিঙ্গেল কেবিন দেড় হাজার টাকায় বিক্রি করছে। তিনি বলেন, আগেই অনুমান করেছিলাম শুক্রবার-শনিবার লঞ্চে চাপ বাড়বে এজন্য অগ্রিম টিকিট বুকিং দিয়ে রেখেছিলাম। অনেকেই কিছু না পেয়ে ডেকে যাচ্ছেন।

এমভি মানামী লঞ্চের যাত্রী পোশাক শ্রমিক রোজিনা আক্তার বলেন, ছেলে-মেয়ে নিয়ে বাসে গাদাগাদি করে যাওয়া যায় না। এজন্য আমরা লঞ্চে আসা-যাওয়া করি। কাল গিয়ে অফিস করবো বলে আজ লঞ্চে উঠেছি। কিন্তু কোথাও বসার জায়গা পাচ্ছি না। জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে হবে হয়তো।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ওয়াটার ওয়েজ দিবা সার্ভিস এমভি গ্রীন লাইন চলে গেছে। এছাড়া ভায়াসহ ১৪টি লঞ্চ এখন যাত্রী নিয়ে ঢাকায় যাবে। লঞ্চগুলো হচ্ছে এমভি কুয়াকাটা-২, মানামী, আওলাদ-১০, কীর্তনখোলা-২, সুন্দরবন-১০, সুন্দরবন-১১, পারাবত-১৮, সুরভী-৮, সুরভী-৯, পারাবত-৯, পারাবত-১০, এ্যাডভেঞ্চার-১, এ্যাডভেঞ্চার-৯ এবং চাঁদপুর-ফতুল্লা ভায়া লঞ্চ এমভি মানিক-১। 

তিনি জানান, বিআইডব্লিউটিএর যাত্রীবাহী সরকারি একটি জাহাজ নিয়মিত সার্ভিসে ঢাকা যাবে। আশা করা যাচ্ছে আগামী রোববার পর্যন্ত এভাবে ভিড় থাকবে। রোববারের পর ভিড় কমবে।

বরিশাল সদর নৌ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঈদের আমেজ ষষ্ঠ দিনে এসে লেগেছে বরিশাল নদী বন্দরে। যাত্রী দেখে মনে হচ্ছে যৌবন ফিরেছে। মাঝখানে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল তার লেশমাত্র নেই। 

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তায় আমরা কাজ করছি। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত