শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৬ এএম
দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা বেশি থাকায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭১ পয়েন্ট।
সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও এদিন লেনদেন কিছুটা বেড়েছে। এর ফলে টানা চার কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আস্থা সংকটের কারণে আবারও পুঁজিবাজারে দরপতন শুরু হয়েছে। আর দরপতনের ধারা অব্যাহত থাকায় শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা।
ডিএসইর তথ্য মতে, রোববার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে তা স্থায়ী ছিল মাত্র ১৫ মিনিট। এরপর শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকায় শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। এদিন ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৯ লাখ ৪৭ হাজার ২৫৯টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ৯৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ দশমিক ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ১১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৬ দশমিক ২৮ পয়েন্ট।
ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার।
এ বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে- ইন্ট্রাকো, তিত্যাস গ্যাস, ডেল্টা লাইফ, ফুওয়াং ফুড, শাইনপুকুর সিরামিক, এসিআই ফরমুলেশন, কাট্টালী টেক্সটাইল, পদ্মা ইসলামী লাইফ এবং গোল্ডেন সন লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে ১৮ হাজার ৫২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ বাজারে ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৭৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৩১৪ টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত