মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৯ এএম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নীতি হচ্ছে- দেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়।
অপরাধীকে শাস্তি পেতেই হবে। গতকাল রোববার পিরোজপুরের জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০১৯’র র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিরোজপুরের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মো. নোমান, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ মো. হাবিবুর রহমান মালেক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন, পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন, নারী শিশু আদালতের পিপি রাজ্জাক খান বাদশা, সরকারি কৌঁসুলি শহিদুল আলম পান্না, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কমল মুখার্জী এবং লিগ্যাল এইডের সহায়তা পাওয়া বিচার প্রার্থী রোজিনা আক্তার।
গণপূর্তমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন-সার্বভৌম দেশ এবং দেশটি পরিচালনার জন্য একটি সংবিধান দিয়ে গেছেন। এই সংবিধানের ১৯ এবং ২৭ নং অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, দেশের সবার আইনি অধিকার এবং বিচার প্রার্থনার সুযোগ রয়েছে। সংবিধান প্রদত্ত সেই অধিকার বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা আইন প্রণয়ন করে সব মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছেন।'
তিনি বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে আদালত, বিশ্বজিৎ হত্যার অপরাধে অপরাধীদের ফাঁসির নির্দেশ হয়েছে, নারায়ণগঞ্জের সাত খুনের আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত, এই ধারাবাহিকতায় প্রমাণিত যে, এদেশের বিচার ব্যবস্থা এখন স্বাধীন এবং হস্তক্ষেপমুক্ত।
মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত- একথা উল্লেখ করে রেজাউল করিম বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করে বিচারের পথ সুগম করতে জাতীয় আইনগত সহায়তা আইন প্রণয়ন করা হয়েছে। এদেশের লাখ লাখ অসহায় মানুষ এই আইনের সুবিধা পাচ্ছে।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি বিচারক, আইনজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, জেলা ও দায়রা জজসহ সকলে অংশগ্রহণ করেন। মন্ত্রী এরপর শহরতলীর ডুমরিতলা শ্রীগুরু আশ্রমে ভক্ত সমাবেশে বক্তৃতা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত