তাপমাত্রা ৪০ ডিগ্রি, ইতিহাসের সবচেয়ে গরম দিন দেখল ব্রিটেন

bcv24 ডেস্ক    ১২:২৩ এএম, ২০২২-০৭-১৯    69


তাপমাত্রা ৪০ ডিগ্রি, ইতিহাসের সবচেয়ে গরম দিন দেখল ব্রিটেন

যুক্তরাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইউরোপের শীতল জলবায়ুর এ দেশটির জনগণ সোমবার ইতিহাসের সর্বোচ্চ উষ্ণ দিন পার করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।

এর আগে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে দেশটির কেমব্রিজ শহরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী কিট ম্যাল্টহাউস আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা মধ্যে দেশের তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই।

ব্যাপক তাপমাত্রার কারণে যুক্তরাজ্যের রেল বিভাগ জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে রেলভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এমনকি অনেক এলাকা রেল ও মেট্রো ট্রেন পরিষেবা স্থগিতও করা হয়েছে।

ব্রিটেনের রেল বিভাগের কর্মকর্তা জ্যাক কেলি রয়টার্সকে জানিয়েছেন, তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে এলে আগামী বুধবার থেকে রেল পরিষেবা ফের পূর্ণমাত্রায় চালু করা যাবে বলে আশা করছে রেল দপ্তর।

রেল ও মেট্রো রেল বন্ধ করা হলেও স্কুলগুলো খোলা রাখার আহ্বান জানিয়েছিল সরকার। কিন্তু রোববার থেকেই বন্ধ করা হয়েছে যুক্তরাজ্যের প্রায় সব স্কুল।

গরম থেকে বাঁচতে খোলা জলাশয়ে জনগণকে নামার ব্যাপারেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইংল্যান্ডে ১৩ বছরের এক কিশোর নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রায় ডুবতে বসার পর এই সতর্কবর্তা দিয়েছে স্থানীয় সরকার।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসকে ইতোমধ্যে ৪ নম্বর স্বাস্থ্য সতর্কতা সংকেত জারি করেছে।

বিষয়টি ব্যাখ্যা করে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘দীর্ঘয়িত ও গুরুতর কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে জনস্বাস্থ্য যখন হুমকির মুখে পড়ে, তখনই চার নাম্বার সতর্ক সংকেত জারি করা হয়।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত